একদিনে দেশসেরা দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তির লড়াইয়ে ভর্তিচ্ছুরা

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১২ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
ঢাবি ও বুয়েটের ভর্তি পরীক্ষা আজ

ঢাবি ও বুয়েটের ভর্তি পরীক্ষা আজ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’র প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি)। একই দিনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় (প্রিলিমিনারি পরীক্ষা) বসছেন ভর্তিচ্ছুরা। এর মাধ্যমে একদিনে দেশসেরা দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বসছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বেলা ১১টা ১৫মিনিটে বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ঢাবির কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য এবার আবেদন জমা পড়েছে সবচেয়ে বেশি। আবেদন করেছেন এক লাখ ২২ হাজার ২৭৮ জন শিক্ষার্থী। এছাড়া বিজ্ঞান ইউনিটে আবেদন করেছেন এক লাখ ২২ হাজার ১৩১ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন করেছেন ৩৭ হাজার ৬৮১ জন শিক্ষার্থী।

সব মিলিয়ে ঢাবির ভর্তি পরীক্ষার জন্য এবার মোট আবেদন পড়েছে দুই লাখ ৭৮ হাজার ৯৯৬টি। চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসন রয়েছে। সে হিসেবে আসনপ্রতি ভর্তি হতে চান ৪৭ জন। ব্যবসায় শিক্ষা ইউনিটে এক হাজার ৪০টি আসনের জন্য ৩৭ হাজার ৬৫০ জন আবেদন করেছেন। আসনপ্রতি ভর্তিচ্ছু ৩৬ জন।

ভর্তি পরীক্ষায় সময় থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। ৪০ মার্কের লিখিত অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। ঢাকার মধ্যে এবার ৮০টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: মাস্টার্সে আগ্রহ কমছে স্নাতকদের

বিভাগীয় শহরের পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে, সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

এদিকে শনিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা (প্রিলিমিনারি পরীক্ষা) অনুষ্ঠিত হবে। আর মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার প্রথম শিফটের প্রাক-নির্বাচনী পরীক্ষা হবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশিত করা হয়েছে। পরবর্তীতে এসব যোগ্যপ্রার্থী গত ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত এই বুয়েট ভর্তির ওয়েবসাইটে প্রবেশপত্র ডাউনলোড করতে পেরেছেন।

মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। এদিন মডিউল ‘এ’ এর ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ও মডিউল ‘বি’ এর ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা আগামী ৩১ মার্চ প্রকাশ করা হবে।

আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি, কত আবেদন পড়েছে জানাল এনবিআর
  • ২৯ মার্চ ২০২৬
ভাড়া দিতে না পেরে ছাড়তে হয় বাড়ি, হোটেলে থেকে ১৪ লাখ টাকা বা…
  • ২৯ মার্চ ২০২৬
মিয়ানমারে পাচার হচ্ছিল ১৬০০ লিটার ডিজেল, অতঃপর..
  • ২৯ মার্চ ২০২৬
২০ দিনের ছুটি শেষে আজ খুলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
  • ২৯ মার্চ ২০২৬
ইসরায়েলি কারাগারে বিনা অভিযোগে বন্দি ফিলিস্তিনি বাবার মৃত্য…
  • ২৯ মার্চ ২০২৬
দেশের বাজারে দুই দফায় সোনার দাম বৃদ্ধি, আজ ভরি কত?
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence