মেডিকেলে ভর্তি আবেদন শুরু

১১ জানুয়ারি ২০২৪, ১০:০৩ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে আবেদনগ্রহণ শুরু হয়। যা চলবে আগামী ২৩ জানুয়ারি। 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদন ফি জমা দেওয়া যাবে ২৪ জানুয়ারি রাত ১২ পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ ফেব্রুয়ারি থেকে। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায়। শেষ হবে বেলা ১১টায়।

লিখিত পরীক্ষার প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে কোনো শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হবেন না।

আবেদন করবেন যেভাবে

টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এক হাজার টাকা জমা দিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে।

এমবিবিএস ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়ম ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য টেলিটকের ওয়েবসাইট (http://dgme.teletalk.com.bd), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট (www.mefwd.gov.bd), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd) এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) থেকে জানা যাবে।

টেলিটকের ওয়েবসাইট (http://dgme.teletalk.com.bd) এ গিয়ে আবেদনপত্র পূরণ করা যাবে, তবে তার আগে কিছু তথ্য ও উপকরণ সঙ্গে রাখতে হবে। সেগুলো হলো—
 
১. 300 x 300 pixel মাপের নিজের একটি রঙিন ছবি (jpg)। ফাইলের সাইজ 100 kb এর বেশি হবে না।

২. 300 x 80 pixel মাপের স্ক্যান করা নিজের একটি স্বাক্ষর (jpg)। ফাইলের সাইজ 60 kb এর বেশি হবে না।

৩. এই দুটি উপকরণ কম্পিউটার বা পেনড্রাইভে রেখে দিতে হবে।

৪. ইংরেজিতে নিজের জেলা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা লিখিতভাবে নিজের কাছে সংরক্ষণ করতে হবে।

৫. ভর্তিচ্ছু মেডিকেল কলেজগুলোর নাম নিজের পছন্দের ক্রমানুসারে সাজিয়ে লিখে রাখতে হবে। কারণ পছন্দক্রম একবার দেওয়ার পর আর পরিবর্তন করা যাবে না।

এসব তথ্য ও উপকরণ সঙ্গে থাকলে টেলিটকের ওয়েবসাইট (http://dgme.teletalk.com.bd) এ গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। ছবি ও স্বাক্ষর আপলোডের পর User ID নম্বর দেখা যাবে। সেই পৃষ্ঠাটি অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে।

চান্দের গাড়ি ও মালবাহী ভ্যানের সংঘর্ষ নিহত ১, আহত ৮
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, পরীক্ষার বিষয়ে সিদ্ধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ৮ তলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনো, ৫ দেশের ৬৩ বিদেশি ন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9