মেডিকেলের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সময় পেছাল

০৯ জানুয়ারি ২০২৪, ০৬:২০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদনের সময় পেছানো হয়েছে। একই সঙ্গে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখও পেছানো হয়েছে। 

মঙ্গলবার (৯ মার্চ) দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা।

তিনি বলেন, ‘এমবিবিএসের ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি আবেদনের সময়সূচির মধ্যে অল্পকিছু পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) অনলাইনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আবেদন শুরু হবে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থেকে। ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারিই অনুষ্ঠিত হবে।’

এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তাবনায় জানানো হয়েছিল আজ মঙ্গলবার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এছাড়া আগামীকাল বুধবার থেকে অনলাইনে আবেদন শুরু হবে। তবে সেই সময়সীমা একদিন পেছাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ভর্তি নীতিমালা তৈরির কাজ শেষ করা যায়নি। সে কারণে ভর্তি বিজ্ঞপ্তি এবং আবেদনের সময়সীমা একদিন পেছানো হয়েছে। তবে ভর্তি পরীক্ষার তারিখ আগের মতোই আছে। এটি পরিবর্তন হচ্ছে না।

নাম অপ্রকাশিত রাখার শর্তে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নির্বাচনের কারণে সবাই অনেক ব্যস্ত ছিল। অনেক কাজ শেষ করা যায়নি। সেজন্য বিজ্ঞপ্তি প্রকাশ এবং আবেদনের সময় একদিন করে পেছানো হয়েছে। আগামীকাল বুধবার অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আবেদন বৃহস্পতিবার থেকে শুরু হবে।’

ফের ভারতের সঙ্গে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চান্দের গাড়ি ও মালবাহী ভ্যানের সংঘর্ষ নিহত ১, আহত ৮
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, পরীক্ষার বিষয়ে সিদ্ধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9