ঢাবিতে ভর্তি

জন্মগত ট্রান্সজেন্ডার বা হিজড়ারাই ভর্তির সুযোগ পাবেন, থাকতে হবে সনদ

০৪ জানুয়ারি ২০২৪, ১২:০৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার জন্য ট্রান্সজেন্ডার বা হিজড়া কোটায় ভর্তি হতে শর্তের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে কর্তৃপক্ষ। শুধু যারা জন্মগতভাবে ট্রান্সজেন্ডার বা হিজড়া, তারাই এ কোটার সুবিধা পাবেন। এ কোটায় ভর্তির জন্য সনদ দেখাতে হবে।

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষার্থীর ২১ ডিসেম্বর পত্রের পরিপ্রেক্ষিতে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ট্রান্সজেন্ডার/হিজড়া কোটায় ভর্তি বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, ২০২২-২৩ সেশন থেকে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে ট্রান্সজেন্ডার/হিজড়া কোটা প্রচলন করা হয়।

আরো পড়ুন: চবির ভর্তি আবেদন শুরু দুপুরে, শর্ত সাপেক্ষে সেকেন্ড টাইম

কেবলমাত্র জন্মগতভাবে লিঙ্গ বৈচিত্র্যের অধিকারী শিক্ষার্থীরা ট্রান্সজেন্ডার/হিজড়া কোটায় ভর্তির আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কোটা শনাক্তকরণে সরকারের সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত হিজড়া (গেজেট নং সকম/কর্ম- ১৭/হিজড়া-১৫-২০১৩-৪০) পরিচয়পত্র অবশ্যই দাখিল করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নওগাঁয় মাটির নিচে মিলল রাইফেলের ৩২৫ গুলি, এলাকায় চাঞ্চল্য
  • ২৯ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান
  • ২৯ মার্চ ২০২৬
চট্টগ্রামের সাগরিকা এলাকায় হিমাগারে আগুন
  • ২৯ মার্চ ২০২৬
ট্রাম্পকে পেছনে ফেলে প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে গেলেন ভ্যা…
  • ২৯ মার্চ ২০২৬
সব জল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরলেন বিসিবি সভাপতি
  • ২৯ মার্চ ২০২৬
নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে শ্রমিকের লাশ উদ্ধার
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence