গুচ্ছের যেসব বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি আজ

১৩ আগস্ট ২০২৩, ১২:১৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১২ AM

© ফাইল ছবি

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষে গুচ্ছভুক্ত কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আজ  প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।  

আজ ১৩ আগস্ট (রোববার) শুরু হয়ে আগামীকাল ১৪ আগস্ট পর্যন্ত গুচ্ছভুক্ত এই তিন বিশ্ববিদ্যালয়ে একযোগে চলবে  ভর্তি কার্যক্রম। তিন বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত আলাদা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বশেমুরবিপ্রবির স্নাতক ১ম বর্ষ ভর্তি কমিটির সদস্য সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৩ ও ১৪ আগস্টে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দুই দিনই সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরে চলবে এই কার্যক্রম। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তির সময় প্রদানকৃত মূল নম্বরপত্র জমা প্রদানের স্লিপ, এসএসসি বা সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট, এইচএসসি বা সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট (যদি থাকে), এইচএসসি বা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, শেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি (২ কপি) রঙ্গিন ছবি সঙ্গে আনতে বলা হয়েছে। 

আরও পড়ুনঃ গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যায়ের প্রাথমিক ভর্তি চলবে তিনদিন

এছাড়াও মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদেরকে মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার সার্টিফিকেট, গেজেট মুক্তিবার্তা, সংশ্লিষ্টদের এনআইডি কার্ড, ভাতা প্রাপ্তির প্রমাণসহ প্রয়োজনীয় কাগজপত্র। (প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য কোটাভুক্ত শিক্ষার্থীদের উপযুক্ত প্রমাণপত্র বা সার্টিফিকেট। (প্রযোজ্য ক্ষেত্রে) নিয়ে আসতে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিজ্ঞান/প্রকৌশল/জীববিজ্ঞান/কৃষি অনুষদভুক্ত বিভাগসমূহে ভর্তিতে শিক্ষার্থীদের মোট ভর্তি ফি প্রায় (১৪,৮০০ - ৫,০০০ = ৯,৮০০/-) টাকা এবং মানবিক/ব্যবসায় শিক্ষা/ সামাজিক বিজ্ঞান / আইন অনুষদভুক্ত বিভাগসমূহের ক্ষেত্রে মোট ভর্তি ফি প্রায় (১৩,৮০০ - ৫,০০০ = ৮,৮০০/-) টাকা প্রদান করতে হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি কমিটি সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ ও ১৪ আগস্ট সকাল ১০টা হতে বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে অবস্থিত ব্যাংক বুথে ভর্তিকৃত বিভাগের অবশিষ্ট ভর্তি ফি প্রদান করতে হবে। ভর্তি ফি প্রদানের ব্যাংক রশিদ (ব্যাংকের সীলযুক্ত) সংশ্লিষ্ট বিভাগে প্রদর্শন করে ভর্তি ফরম গ্রহণ করতে হবে। পূরণকৃত ভর্তি ফরম প্রয়োজনীয় কাগজপত্রসমূহ সংযুক্ত করে ৩টি সেট প্রস্তুত করে সংশ্লিষ্ট বিভাগে জমাদানের মাধ্যমে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদেরকে প্রাথমিক ভর্তির সময় মূল নম্বরপত্র জমাদানের রশিদের (Receipt for Submitted Original Documents) অনুলিপি ৩ কপি, পূরণকৃত ভর্তি ফরম ৩ কপি, প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা জমাদানের রশিদের অনুলিপি ৩ কপি, চূড়ান্ত ভর্তি ফি জমাদানের রশিদের অনুলিপি ৩ কপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি ৩ কপি, এস. এস. সি/সমমান ও এইচ.এস.সি/সমমানের ট্রান্সক্রিপ্টের অনুলিপি ৩ কপি এবং পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবিসহ কাগজপত্র জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি হতে না পারলে তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে,  ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে চূড়ান্ত মেধাতালিকায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিষয়প্রাপ্ত (মেধাতালিকা ও কোটা) ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১৩ ও ১৪ আগস্ট সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। ১ম ধাপে স্ব স্ব অনুষদের অফিস কক্ষ ও ২য় ধাপে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে (কক্ষ ন. ১০১ ) এই ভর্তি কার্যক্রম চলবে।

খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence