রাবির ‘এ’ ইউনিটের তৃতীয় মেধাতালিকা ১৫ সেপ্টেম্বর

১২ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৭ AM
রাবি

রাবি © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ভর্তিচ্ছুদের তৃতীয় মেধাতালিকা আগামী ১৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। 

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে। 

তিনি জানান, দ্বিতীয় মেধাতালিকা থেকে আগামীকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার মধ্যে ভর্তি সম্পন্ন করা হবে। এরপর আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীতে বিষয়ভিত্তিক তৃতীয় মেধাতালিকা আগামী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে।

আরও পড়ুন : জাবির দ্বিতীয় মেধাতালিকা কাল

জানা গেছে, তৃতীয় মেধাতালিকা প্রকাশের পর কলা অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের কলা অনুষদ অফিসে, আইন অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের আইন অনুষদ অফিসে, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের সামাজিক বিজ্ঞান অনুষদ অফিসে, চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের চারুকলা অনুষদ অফিসে এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট-এর জন্য নির্বাচিত প্রার্থীদের ইন্সটিটিউট অফিসে উপস্থিত হয়ে সাক্ষাৎকারসহ ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে ‘এ’ ইউনিটে তাদের ভর্তির মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে।

উল্লেখ্য যে, ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বিষয় পছন্দক্রম ও মেধা-স্কোর-এর ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে। ভর্তি হওয়ার পর কোন ছাত্র-ছাত্রী বিভাগ পরিবর্তন করতে না চাইলে তাকে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন বন্ধ করার জন্য চীফ কো-অর্ডিনেটর বরাবর সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬