জাবির দ্বিতীয় মেধাতালিকা কাল

১২ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৪ AM
জাবি

জাবি © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে প্রথম চূড়ান্ত মেধাতালিকা থেকে বিভিন্ন ইউনিটে ভর্তির কার্যক্রম ইতিমধ্যেই শেষ হয়েছে। যা ৪ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলে।  

এদিকে জাবির প্রকাশিত প্রথম মেধাতালিকা থেকে ভর্তি শেষে আগামীকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দ্বিতীয় চূড়ান্ত মেধাতালিকা ও প্রথম মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হবে। বিভিন্ন ইউনিটে আসন ফাঁকা সাপেক্ষে এ তালিকা প্রকাশ করা হবে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, ‘আজকের মধ্যেই প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় জমা দিতে হবে। এরপর আসন ফাঁকা সাপেক্ষে ২য় মেধাতালিকা প্রকাশ করা হবে। যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটেও (academic.juniv.edu) প্রকাশ করা হবে।’

তিনি আরও জানান, কতগুলো আসন ফাঁকা রয়েছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এদিন একইসঙ্গে মাইগ্রেশন তালিকাও প্রকাশ করা হবে। 

আরও পড়ুন : রাবি ভর্তি পরীক্ষার তৃতীয় মেধাতালিকা প্রকাশ

ভর্তি নিশ্চিতকরণের জন্য শিক্ষার্থীকে ডাউনলোডকৃত ফরমের সাথে এসএসসি ও এইচএসসি/সমমান-এর মূল সনদপত্র, নম্বরপত্র এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার হতে সংগৃহীত মেডিকেল সনদপত্র। বিভাগ কর্তৃক সত্যায়নপূর্বক প্রত্যেকটির ১ (এক) সেট সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি এবং ডীন-এর মাধ্যমে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় জমা দিতে হবে।

এদিকে জাবি ভর্তি কমিটি জানিয়েছে, ‘নির্ধারিত তারিখের মধ্যে উল্লিখিত কাগজপত্র জমা না দিলে ভর্তি বাতিলপূর্বক আসন শূন্য ধরে পরবর্তী মেধা তালিকা থেকে উক্ত শূন্য আসন পূরণ করা হবে।’ 

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬