ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে হল্টপ্রাইজ প্রতিযোগিতা ডিসেম্বরে

১১ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২০ PM

সামাজিক উদ্যোক্তা অন্বেষণের আন্তর্জাতিক প্রতিযোগিতা হল্টপ্রাইজের আঞ্চলিক পর্বের আয়োজক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়টিতে এখন স্বেচ্ছাসেবী নিয়োগ ও প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দল নিবন্ধন চলছে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য হল্টপ্রাইজের নেতৃত্ব দিচ্ছেন ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের শিক্ষার্থী ইকবাল হোসেন শিমুল।

বিশ্বের মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতা জাতিসংঘের সহযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। দেশীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতাকে বলা হয় হল্টপ্রাইজের আঞ্চলিকপর্ব। আঞ্চলিকপর্বে বিজয়ীরা বৈশ্বিকপর্বে প্রতিযোগিতা করার সুযোগ পান এবং এই পর্বে বিজয়ী দল পান ১ মিলিয়ন ডলার পুরস্কার। আগামী বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে এ বছরের হল্টপ্রাইজ প্রতিযোগিতার চূড়ান্তপর্ব।

প্রসঙ্গত, হল্টপরিবার ২০০৯ সাল থেকে হল্টপ্রাইজ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এটি বিশ্বের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ধারনা উদ্ভাবনীর সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক আসর। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান মূলক উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করেন। পুরস্কার বিজয়ী আইডিয়া বা স্টার্টআপ বাস্তবায়নের জন্য বিজয়ী দলকে দেওয়া হয় ১ মিলিয়ন ডলার।
রেজিস্ট্রেশন করতে ও বিস্তারিত জানতে http://www.hultprizeat.com/daffodil

অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি বেসরকারি উন্নয়ন সংস্থায়, আবেদন ২৫ অ…
  • ০৮ অক্টোবর ২০২৬
১০৬ প্রাথমিক বিদ্যালয়ের ৭৩টিতে নেই প্রধান শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
  • ০৮ অক্টোবর ২০২৬
খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স পেতে রাখতে হবে বাংলা কিউ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রথম প্রফের সময়সূচি পরিবর্তনের দাবি ঢাবি অধিভুক্ত মেডিকেল …
  • ০৮ অক্টোবর ২০২৬