সংত্রমণ ১০ শতাংশের নিচে নামলেই এসএসসি-এইচএসসি পরীক্ষা

০৮ জুলাই ২০২১, ০৯:৩৩ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

চলমান করোনা পরিস্থিতির কারণে এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে দেখা দিয়েছে অনশ্চিয়তা। এ অবস্থায় পরীক্ষার বিকল্প নিয়ে কাজ করছে ১১ সদস্যের একটি বিশেষজ্ঞ দল। তবে পরীক্ষা নিতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে চায় মন্ত্রণালয়। করোনা সংক্রমণ হার ১০ শতাংশের নিচে নামলেই পরীক্ষা আয়োজন করা হবে বলে জানা গেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর কোনোভাবেই অটোপাস দেয়া হবে না। প্রয়োজনে নম্বর কমিয়ে কিংবা এমসিকিউয়ের মাধ্যমে পরীক্ষা নেয়া হবে। সংক্রমণ পরিস্থিতি কোন দিকে যায় সেটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এক্ষেত্রে শনাক্তের হার ১০ শতাংশের নিচে নামলেই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মূল্যায়নের মাধ্যমেই শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। এই প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। তবে ডিসেম্বরের মধ্যে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয়, তখন বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হবে।

তিনি আরও বলেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সাথে অনেক কিছুই সম্পৃক্ত। অটোপাস দিলে অনেক ঝামেলা হয়। সেজন্য এবার আর অটোপাস দেয়া হবে না। প্রয়োজনে নম্বর কমিয়ে অথবা শুধু এমসিকিউয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে। এজন্য একটি কমিটি কাজ করছে। কমিটির প্রতিবেদন পেলে এ বিষয়ে চূড়ান্তভাবে জানিয়ে দেয়া হবে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলকি বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের বিকল্প  পদ্ধতিতে মূল্যায়ন করতে একটি কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যের এই কমিটির আহবায়ক করা হয়েছে আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদকে। এছাড়া কমিটিতে বুয়েট, ঢাবিসহ আরও কেয়েকটি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা রয়েছেন।

জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ২৩ মার্চ ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদায়ন ৪…
  • ২৩ মার্চ ২০২৬
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার 
  • ২৩ মার্চ ২০২৬
রমজান-ঈদের টানা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কবে?
  • ২৩ মার্চ ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন শেষ ৩১ মার্চ
  • ২৩ মার্চ ২০২৬
ইরানের সাথে ‘ফলপ্রসূ’ আলোচনার দাবি ট্রাম্পের; ৫ দিনের জন্য …
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence