বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন, নির্বাচন করবেন ধানের শীষে

২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ PM
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন © ফাইল ছবি

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বিএনপিতে যোগদান করছেন। এরপর দলটির প্রাথমিক সদস্য পদ নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও মন্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে রাশেদ খাঁনকে পাওয়া যায়নি।

আবু হানিফ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খাঁন ধানের শীষে নির্বাচন করবেন এবং তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির সদস্য পদ নেবেন। তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন।

দলের সাধারণ সম্পাদক কে হবেন জানতে চাইলে তিনি বলেন, সেটি আমাদের উচ্চতর পরিষদের পরবর্তী মিটিংয়ে কাকে দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এনসিএলের সূচিতে পরিবর্তন বিসিবির
  • ০৪ অক্টোবর ২০২৬
দোকান খোলা রাখার সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়ে মন্ত্রণাল…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুম…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্যাটেলাইট ব্যবস্থা ঠেকালে পূর্ণমাত্রার মহাকাশযুদ্ধের হুঁশি…
  • ০৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬