এসএসসিতে জিপিএ-৫ পেল যমজ ভাই, একজন হতে চায় প্রকৌশলী, অন্যজন চিকিৎসক

১৩ আগস্ট ২০২৬, ০৫:০৬ PM
যমজ ভাই মোতাছাদ্দিক আলম মোয়াজ ও মুহ্তাদি আলম মায়াজ

যমজ ভাই মোতাছাদ্দিক আলম মোয়াজ ও মুহ্তাদি আলম মায়াজ © সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে শিক্ষক দম্পতির যমজ দুই সন্তান মোতাছাদ্দিক আলম মোয়াজ ও মুহ্তাদি আলম মায়াজ। গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া দুই ভাইয়ের একজন ভবিষ্যতে বিশ্বমানের সফটওয়্যার প্রকৌশলী এবং অন্যজন আদর্শ চিকিৎসক হতে চায়।

মোতাছাদ্দিক আলম মোয়াজ জানায়, সে ভবিষ্যতে একজন দক্ষ ও বিশ্বমানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার  হতে চায়। উচ্চশিক্ষার জন্য বিদেশে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি  বিষয়ে পড়াশোনা করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন করা তার লক্ষ্য।

অপর শিক্ষার্থী মুহ্তাদি আলম মায়াজ তার এ সাফল্যের পেছনে মা-বাবার অক্লান্ত পরিশ্রম, অনুপ্রেরণা ও সার্বক্ষণিক সহযোগিতার পাশাপাশি শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার কথা জানিয়েছে। ভবিষ্যতে সে একজন আদর্শ চিকিৎসক হয়ে মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চায়।

জানা যায়, তাদের বাবা-মা দুজনেই শিক্ষকতা পেশায় রয়েছেন। তাদের বাবা মোহাম্মদ জাহাঙ্গীর আলম গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মা রোকেয়া বেগম একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত।

বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬