৫ জেলার স্থগিত এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বলছে বোর্ড

১৯ জুলাই ২০২৬, ১০:৫৯ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৬, ১১:০৫ AM
চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রাম শিক্ষা বোর্ড © টিডিসি ফটো

সাম্প্রতিক বন্যার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আজ সিদ্ধান্ত আসতে পারে। পরিস্থিতির উন্নতি হওয়ায় দ্রুত পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণের চেষ্টা করছে শিক্ষা বোর্ড।

আজ রবিবার (১৯ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।

তিনি বলেন, পরিস্থিতি এখন অনেকটা ভালো। আজ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বোর্ডের চেয়ারম্যানও শিক্ষামন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলতে ঢাকায় গিয়েছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, চট্টগ্রামের শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা নিয়ে একধরনের মানসিক চাপ তৈরি হয়েছে। পরিস্থিতির উন্নতি হলেও পরীক্ষার তারিখ নির্ধারণ না হওয়ায় তারা উদ্বিগ্ন। তাই দ্রুত পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করার চেষ্টা চলছে। এ বিষয়ে আজ সন্ধ্যার মধ্যে বিস্তারিত জানানো হবে। 

পরীক্ষার প্রশ্নপত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিটি পরীক্ষার জন্য চার সেট প্রশ্নপত্র তৈরি করা হয়। এর মধ্যে একটি সেট গোপনীয়তার ভিত্তিতে ছাপানো হয়েছে। বাকি দুই সেটও প্রস্তুত রয়েছে। কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে, তা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, সম্ভব হলে চলমান রুটিনের সঙ্গে সমন্বয় করে কিছু পরীক্ষা নেওয়া হবে। বাকি পরীক্ষাগুলো পর্যাপ্ত বিরতি দিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে শিক্ষার্থীদের প্রস্তুতিতে ব্যাঘাত না ঘটে। পরীক্ষার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও রয়েছে।

আরও পড়ুন: এসএসসির ফল চলতি মাসের শেষে, এইচএসসির ‘পুনঃপরীক্ষা’ নিয়ে কী বলছে বোর্ড

এদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান বলেন, মাদ্রাসা বোর্ডের পরীক্ষা শেষের দিকে। আগামী সপ্তাহের মধ্যেই স্থগিত পরীক্ষাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। চট্টগ্রামের বন্যা পরিস্থিতিও পর্যালোচনা করা হবে। শিক্ষার্থীদের ভোগান্তি কমিয়ে পরীক্ষার তারিখ নির্ধারণের চেষ্টা করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং যাতায়াতের দুর্ভোগ বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্তে চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত করা হয়। এর আগে পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত ছিল।

প্রসঙ্গত, গত ৫ জুলাই থেকে চট্টগ্রামে টানা ভারী বৃষ্টি হচ্ছে। ৭ জুলাই সেখানে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ১০ জুলাই সকাল ৬টা পর্যন্ত পাঁচ দিনে মোট ১ হাজার ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়। বৈরী আবহাওয়ার কারণে গত ৮ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওই দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। পরে পরিস্থিতির অবনতি হলে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানএই পাঁচ জেলার ২৮৩টি কলেজের ৯৯ হাজার ৬৮৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

স্ত্রীসহ নেপাল ঘুরতে গিয়ে এএসপি হওয়ার খবর পান উচ্ছ্বাস, নাট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ৭ সে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্তির ১০ বছরে প্রথম উচ্চতর গ্রেড চান মাধ্যমিকের শিক্…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থী, দেখুন তাল…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬