শনিবারও অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি, আলিম ও কারিগরির তিন পরীক্ষা

০৪ জুলাই ২০২৬, ১০:০৩ AM
এইচএসসি ও সমমানের পরীক্ষা

এইচএসসি ও সমমানের পরীক্ষা © সংগৃহীত

দ্বিতীয় দিনের মতো সারা দেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। আজ শনিবার (৪ জুলাই) দেশের ৯টি সাধারন শিক্ষা বোর্ডের অধীনে বাংলা ২য় পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) ও কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজি-২য় পত্র পরীক্ষা শুরু হয়েছে।

এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষা কেন্দ্রগুলোতে সকাল থেকেই পরীক্ষার্থীদের ভিড় দেখা গেছে। তাদের সঙ্গে কেন্দ্রে এসেছেন অভিভাবকেরাও। পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের পর বাইরে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন তারা। 

শনিবার পরীক্ষা আয়োজনের বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শনিবার পরীক্ষা নেওয়ার বিষয়টি ব্যতিক্রম কিছু নয়। এর আগেও শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যেসব এলাকায় পরীক্ষাকেন্দ্র রয়েছে, সেসব স্থানে উত্তরপত্র যথাসময়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পৌঁছে দিতে ডাক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য ডাকঘরগুলো রাত পর্যন্ত খোলা রাখার ব্যবস্থাও করা হয়েছে।"**

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারও পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র রয়েছেন ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন। শিক্ষা সংশ্লিষ্টরা এটিকে নারী শিক্ষায় ইতিবাচক অগ্রগতির প্রতিফলন হিসেবে দেখছেন।

আরও পড়ুন: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১৮ শতাংশ সহকারী শিক্ষকের পদ খালি

এর আগে, গত ১ জুলাই সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক জানান, দেশের ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার একক ও অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও জানান, ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি, যা নারী শিক্ষার অগ্রগতির একটি ইতিবাচক চিত্র তুলে ধরে।

এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষাকে ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৬ শতাংশ এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন না।

তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে নিবন্ধন করেছিলেন। কিন্তু তাদের মধ্যে এবার এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন প্রায় সাড়ে ৯ লাখ শিক্ষার্থী। অর্থাৎ নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ পরীক্ষায় অংশ নিচ্ছেন না।

গত বছর নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় অংশ না নেওয়ার হার ছিল ২৯ শতাংশের কিছু বেশি। সে সময় নিবন্ধিত সোয়া ৪ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। এক বছরের ব্যবধানে এ হার প্রায় ৭ শতাংশ পয়েন্ট বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ১১ লাখ ৮৬ হাজার ৪৬১ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে ৭ লাখ ৯৪ হাজার ৪৭৭ জন পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন। বাকি ৩ লাখ ৯১ হাজার ৯৮৪ জন ফরম পূরণ করেননি। অর্থাৎ নিয়মিত শিক্ষার্থীদের ৩৩ দশমিক ০৪ শতাংশ এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন না। গত বছর এ হার ছিল প্রায় ২৭ শতাংশ। ফলে এক বছরে এই হার প্রায় ৬ শতাংশ পয়েন্ট বেড়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আলিম প্রথম বর্ষে নিবন্ধন করেছিলেন ১ লাখ ৩৯ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৭৮ হাজার ২৬৯ জন পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন। ৬১ হাজারের বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেননি, যা মোট নিবন্ধিত শিক্ষার্থীর ৪৪ দশমিক ০৭ শতাংশ। গত বছর এ হার ছিল প্রায় ৩৯ শতাংশ। অর্থাৎ এক বছরে প্রায় ৫ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। মাদ্রাসাশিক্ষা

অন্যদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় একাদশ শ্রেণিতে (ভোকেশনাল) নিবন্ধন করেছিলেন ১ লাখ ৬৫ হাজার ৫৪২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে মাত্র ৭৫ হাজার ১৯৭ জন পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন। বাকি ৯০ হাজার ৩৪৫ জন ফরম পূরণ করেননি। অর্থাৎ নিয়মিত শিক্ষার্থীদের ৫৪ দশমিক ৫৮ শতাংশই এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন না। গত বছর এ হার ছিল প্রায় ৪০ শতাংশ।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬