৩৩ শতাংশ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না: শিক্ষামন্ত্রী

০২ জুলাই ২০২৬, ০১:০১ PM
শেরপুর সরকারি কলেজ কেন্দ্র থেকে প্রবেশ করছেন শিক্ষার্থীরা, ইনসেটে শিক্ষামন্ত্রী

শেরপুর সরকারি কলেজ কেন্দ্র থেকে প্রবেশ করছেন শিক্ষার্থীরা, ইনসেটে শিক্ষামন্ত্রী © টিডিসি ফটো

সারা দেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। তবে এ বছর প্রায় ৩৩ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই)-এর সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট ও মাল্টিপ্লায়ার গ্রান্ট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু প্রায় ৩৩ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে না। কারিগরি শিক্ষা বোর্ডে এ হার প্রায় ৩৪ শতাংশ এবং মাদ্রাসা শিক্ষায় প্রায় ৪৪ শতাংশ। এটি আমাদের জন্য মোটেও সুখকর নয়।’

শিক্ষা খাতের অগ্রগতি নিয়ে তিনি বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সালের দায়িত্বকাল শেষে এবার আবার শিক্ষা মন্ত্রণালয়ে ফিরে এসে আমার মনে হয়েছে, যেন আমি সামনে এগোনোর পরিবর্তে রিয়ার ভিউ মিররে তাকিয়ে রিভার্স গিয়ারে গাড়ি চালাচ্ছি। অর্থাৎ আমরা শিক্ষা খাতকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম, এখন এসে দেখছি, অনেক ক্ষেত্রেই আমরা পিছিয়ে পড়েছি।’

শিক্ষাক্রম সংস্কার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০২৮ সালের মধ্যে নতুন শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এ বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে কিছু পরিবর্তন আনা হচ্ছে। এসব পরিবর্তনের ফলাফল ভবিষ্যতেই মূল্যায়ন করা যাবে।

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে জাইমা রহমানের লি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের দায় সরকারকেই নিতে হবে: জামায়াত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কের রাস্তায় ববি হাজ্জাজকে ‘টেরোরিস্ট’ বলে কটূক্তি, ভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬