কুমিল্লা বোর্ডের একমাত্র যে স্কুল থেকে পাস করেনি কেউ

১০ জুলাই ২০২৫, ০৪:৩২ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:০৭ PM
কুমিল্লা বোর্ড

কুমিল্লা বোর্ড © সংগৃহীত

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা। এছাড়াও এবছর ২০২৪ সালের তুলনায়  পাসের হার কমেছে ১৫ দশমিক ৬৩। এছাড়া জিপিএ ৫ কমেছে ২১৯৮ টি। শতভাগ পাস করেছে ২২ টি শিক্ষা প্রতিষ্ঠান। একজনও পাস করেনি কুমিল্লা জেলার নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চবিদ্যালয়ে। ওই বিদ্যালয়ের ৩২ জনের সবাই ফেল করেছে।

বৃহস্পতিবার (১০জুলাই) বেলা দুইটায় বোর্ডের চেয়ারম্যান মো. শামছুল ইসলাম ফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সচিব অধ্যাপক খোন্দকার ছাদেকুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন, উপপরীক্ষা নিয়ন্ত্রক ( মাধ্যমিক) মো কবির উদ্দিন আহমেদ, উপপরীক্ষা নিয়ন্ত্রক কাজী আপন তিবরানী, হিসাব ও নিরীক্ষা শাখার উপপরিচালক মো শাহজাহান ও উপসচিব মাসুম মিল্লাত।

জানা যায়, এ বছর পরীক্ষা দেয় ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন। পাস করেছে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। পাসের হার ৬৩ দশমিক ৬০। মেয়েদের পাসের হার ৬৪ দশমিক ২৬, ছেলেদের পাসের হার ৬২ দশমিক ৬৯। মেয়েরা জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৪৯৫ জন। ছেলেরা ৪ হাজার ৪০৭ জন। বিজ্ঞানে পাসের হার ৮৮ দশমিক শূন্য ১। মানবিকে ৪৬ দশমিক ৭৭ ও ব্যবসায় শিক্ষা শাখায় ৫৩ দশমিক ৯২ জন।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9