এসএসসি

বৃহস্পতিবার দুপুরের পর ফল দেখতে পারবেন শিক্ষার্থীরা, সময় জানাল বোর্ড

০৮ জুলাই ২০২৫, ০২:৩৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০১:২১ PM
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ © সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশ করা হবে। ফলাফল ওয়েবসাইট এবং এসএমএস উভয় মাধ্যমে জানা যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি জানান, দুপুর ২টার পর শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন।

সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো। সে হিসাবে ঘোষিত তারিখের মধ্যেই ফল আসছে। চলতি বছর এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল, শেষ হয় ১৩ মে। এরপর ১৫ থেকে ২২ মে পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ শিক্ষার্থী। দাখিল পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

 

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬