বিশ্বের ১০০ তরুণ নেতার তালিকায় জাবির মুনিয়া ইসলাম

৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ PM
মুনিয়া ইসলাম মজুমদার

মুনিয়া ইসলাম মজুমদার © সংগৃহীত

‎‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের ৩৯তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মুনিয়া ইসলাম মজুমদার ব্রিটেনের কুইন এলিজাবেথ দ্বিতীয় কমনওয়েলথ ট্রাস্ট (কিউইসিটি) কর্তৃক ‘বিশ্বের ১০০ জন তরুণ নেতা’ হিসেবে মনোনীত হয়েছেন। এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জনসংযোগ কার্যালয়ের প্রকাশিত এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘মুনিয়া ইসলাম মজুমদারের এই আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের। তার নেতৃত্ব, নিষ্ঠা ও পরিশ্রম দেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, যা এই স্বীকৃতির মাধ্যমে প্রতিফলিত হয়েছে।’

‎তিনি আরও বলেন, ‘বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এ ধরনের অর্জন আমাদের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

এ ছাড়া উপাচার্য মুনিয়া ইসলাম মজুমদারের ভবিষ্যৎ সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।

‎উল্লেখ্য, বর্তমানে মুনিয়া ইসলাম মজুমদার ‘টিচ ফর বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে হেড অব এসএমই পদে চাকরি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীকে ল্যাপটপ দিলেন মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু  আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
এআই দিয়ে পরীক্ষায় উত্তর লেখার দায়ে ঢাবির ছাত্রদল ও হল সংসদ …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলা কিউআর পেমেন্টে টাকা জমা নিয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে আসিয়ান কাপের দল ঘোষণা বাংলাদেশের
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬