গোলাপ দিয়ে আজ থেকে শুরু ‌‘ভ্যালেন্টাইন্স উইক’—দেখে নিন কোন দিন কী দিবস

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ PM
ভ্যালেন্টাইন্স উইক

ভ্যালেন্টাইন্স উইক © টিডিসি সম্পাদিত

ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বাতাসে অনন্য মাধুর্যে ভরে ওঠে। লাল গোলাপের ছড়াছড়ি এবং ভালোবাসা হাওয়ায় ভাসে। শুরু হচ্ছে ভ্যালেন্টাইন্স সপ্তাহ। এই সপ্তাহের শুরুতে দিনটি শুরু হয় রোজ ডে দিয়ে। কিন্তু কখনও ভেবে দেখেছেন কেন ভালোবাসার এই যাত্রা ফুল দিয়ে শুরু হয়? চলুন জেনে নিন, ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি কবে কোন ডে বা দিবস।

২০২৬ সালের রোজ ডে কবে?
প্রতি বছরের মতো, ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি রোজ ডে। এই বছর (আজ) শনিবার পড়েছে। যা প্রেমিক-প্রেমিকাদের জন্য উপহারের সপ্তাহ শুরু এদিন থেকে। শনিবার হওয়ায়, অনেক কাপলরাই সঙ্গীর সঙ্গে সময় কাটাতে এবং এই দিনটি উদযাপন করার জন্য পুরো সপ্তাহান্ত পর্যন্ত সময় পাবেন।

গোলাপ দিয়ে কেন ভ্যালেন্টাইন্স উইক শুরু হয়?
বলা হয়, প্রেমের শুরুতে মানুষ প্রায়শই নার্ভাস বোধ করে এবং গোলাপ বরফ ভাঙার কাজ করে। উনিশ শতকে, আবেগ প্রকাশের জন্য ফ্লোরিওগ্রাফি (ফুলের ভাষা) ব্যবহার শুরু হয়। গোলাপকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছিল, যে কারণে ভ্যালেন্টাইন্স উইকের প্রথম দিনটির নামকরণ করা হয়েছিল এর নামে। গোলাপের কোমলতা এবং সুবাস সম্পর্কের মধ্যে ইতিবাচকতা এবং সতেজতা নিয়ে আসে।

চলুন জেনে নেওয়া যাক ভ্যালেন্টাইনস সপ্তাহের কোন দিন কী দিবস-
৭ ফেব্রুয়ারি রোজ ডে: প্রেম-প্রকাশের কথা মাথায় এলে প্রথম যে ফুলটা চোখে ভেসে ওঠে তা হল গোলাপ। গোলাপ তো রং ভেদে সম্পর্ককে নতুন মাত্রাও দেয়। কারও সঙ্গে অনেকদিন ধরে ঝগড়া চলছে? একটা সাদা গোলাপ হাতে নিয়ে তাঁর কাছে চলে যান। প্রেমিকের হাতে গুঁজে দিন একটা লাল গোলাপ। আর বেস্ট ফ্রেন্ডের হাতে তুলে দিন হলুদ গোলাপ। 

৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে: কাউকে মনে মনে ভালোবাসেন, কিন্তু বলে উঠতে পারছেন না? সেক্ষেত্রে এই বিশেষ দিনটাকেই বেছে দিন। সারা জীবন মনে থাকে যাবে। রোম্যান্টিক ডিনার বা লাঞ্চের মাঝে আঙুলে পরিয়ে দিন আংটি। 

৯ ফেব্রুয়ারি চকলেট ডে: কোলেটের থেকে ভালো উপহার বোধহয় সত্যিই হয় না। বাজেট যাই থাকুক, চকলেট এসেই যায়। আর খেতে ভালোবাসে বাচ্চা থেকে বুড়ো। নিজের হাতেও বানিয়ে নিতে পারবেন। ইউটিউবেই পেয়ে যাবেন টিউটোরিয়াল। 

১০ ফেব্রুয়ারি টেডি ডে: টেডি বিয়ার নিষ্পাপ ভালোবাসার প্রতীক। আপনি আপনার সঙ্গীকে একটি টেডি উপহার দিয়ে ভালোবাসা উদ্‌যাপন করতেই পারেন। মেয়েরা বিশেষ করে খুব পছন্দ করে টেডি বিয়ার। 

১১ ফেব্রুয়ারি প্রমিস ডে: প্রতিশ্রুতি দিবসে ব্যক্ত করুন ঠিক কতটা ভালোবাসেন। মনের মানুষটাকে নিয়ে ঠিক কোন কোন স্বপ্ন আপনার আছে। ভালোবাসা যেমন জরুরি, তেমনই অঙ্গীকারও প্রয়োজন। একটা ছোট্ট ম্যাসেজেই লিখে ফেলুন না। দেখবেন সম্পর্কের রসায়নটাই কেমন বদলে গিয়েছে। 

১২ ফেব্রুয়ারি হাগ ডে: আলিঙ্গন হল ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ এবং একজনকে নিরাপদ বোধ করায়। দিনশেষে এক শান্তির আশ্রয় বোধহয় ভালোবাসার মানুষটার বুকেই পাওয়া যায়। আর এই বিশেষ দিনে একটু না হয় বেশি-বেশিই জড়িয়ে ধরলেন প্রেমিক বা প্রেমিকাকে। 

১৩ ফেব্রুয়ারি কিস ডে: চুম্বন হল প্রেমের সবচেয়ে অন্তরঙ্গ ধাপ। তাই অত না ভেবে ঠোঁটে ঠোঁট বসিয়েই দিন। রাস্তাঘাটে থাকলে অবশ্য গাল বা হাত দিয়েই কাজ চালিয়ে নিতে হবে আপনাকে। 

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে: অবশেষে আসে ভালোবাসার সবচেয়ে বড় দিন ভ্যালেন্টাইন ডে! এদিন একটা রোমান্টিক ডেটে চলে যান। আলো-বেলুন-মোমবাতি দিয়ে ঘরেও করে ফেলতে পারেন বিশেষ ডেট। ও হ্যাঁ, একটা উপহার নিতে ভুলবেন না কিন্তু।

প্রাথমিকে আসছে সমন্বিত শিক্ষক ও প্রশাসনিক নীতিমালা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির বিজয়-২৪ হলে আসন খালি থাকলেও বৈধ সিট বণ্টনে বিলম্ব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9