অক্সফোর্ড ইউনিভার্সিটি ছাত্র সংসদের সভাপতি হলেন বাংলাদেশি আনিশা

০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৮ AM
আনিশা ফারুক

আনিশা ফারুক

অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের (ছাত্র সংসদ) সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশি আনিশা ফারুক। ইতিহাসে আনিশা ফারুই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত; যিনি গুরুত্বপূর্ণ এই দায়িত্বে নির্বাচিত হলেন। গত ৫ ফেব্রুয়ারি অক্সফোর্ডের ওয়েস্টন লাইব্রেরিতে আনিশা ফারুককে বিজয়ী ঘোষণা করা হয়। অক্সফোর্ড ইউনিভার্সিটি লেবার ক্লাব তাকে এই পদে ভূষিত করে।

আনিশার বাড়ি বাংলাদেশের ভোলা জেলার চর ফ্যাশন উপজেলায়। তার বাবা ফারুক আহামেদ একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। মেয়ের এই সাফল্যে বাবা বলেন, আনিশা শুধু পরিবারের মুখ উজ্জ্বল করেনি, সে বাংলাদেশের মুখও উজ্জ্বল করেছে।

ভোটের তথ্যমতে, তিন দফায় অনুষ্ঠিত ছাত্রদের প্রতিনিধিত্বশীল এই সংগঠনে চুড়ান্ত পর্বে ১৫২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আনিশা ফারুক। ৪৭৯২ জন ভোটার নির্বাচনে ভোট দিয়েছেন। আনিশা এর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেবার পার্টির কো চেয়ার হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬