যুক্তরাজ্যে বাসে উচ্চস্বরে গান বাজালে গুণতে হবে বড় জরিমানা

১৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ PM
 বাসে উচ্চস্বরে গান শোনা

বাসে উচ্চস্বরে গান শোনা © টিডিসি ছবি

যুক্তরাজ্যে বাসে উচ্চস্বরে গান বা ভিডিও চালানো, ময়লা ফেলা, ভ্যাপিং এবং হুমকিমূলক আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন নির্দেশনা অনুযায়ী, গণপরিবহনে এসব অসামাজিক আচরণের জন্য যাত্রীদের সর্বোচ্চ ১০০ পাউন্ড পর্যন্ত জরিমানা করা যাবে। ‘স্কাই নিউজ’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) জারি করা নতুন নির্দেশনায় স্থানীয় কর্তৃপক্ষকে গণপরিবহনে অসামাজিক আচরণ ঠেকাতে বিধিনিষেধ তৈরি ও তা কার্যকরের ক্ষমতা দেওয়া হয়েছে। তবে এসব নিয়ম কার্যকর করতে পরিবহনমন্ত্রীর অনুমোদন নিতে হবে। বাসচালকের পরিবর্তে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা নিয়মগুলো প্রয়োগ করবেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম স্থানীয় কর্তৃপক্ষকে গত আগস্টে ঘোষিত এসব ক্ষমতা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।

পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডার বলেন, কয়েকজন যাত্রীর অসচেতন আচরণের কারণে অন্যদের যাত্রা দুর্ভোগপূর্ণ হয়ে ওঠে। উচ্চস্বরে গান বাজানো, ভ্যাপিং কিংবা ময়লা ফেলার মতো আচরণ অন্য যাত্রীদের ভোগান্তি বাড়ায়। আচরণে সামান্য পরিবর্তন আনলেও গণপরিবহনে যাত্রীদের অভিজ্ঞতা অনেক উন্নত করা সম্ভব।

গত এক বছরে গণপরিবহনে উচ্চস্বরে গান বাজানো বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কনজারভেটিভ পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটরা। এর আগে গত বছরের আগস্টে লন্ডনের পরিবহন সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) গণপরিবহনে হেডফোন ব্যবহারে উৎসাহিত করতে প্রচারাভিযান শুরু করে।

তবে নতুন উদ্যোগের সমালোচনা করেছে পরিবহন শ্রমিকদের সংগঠন ইউনাইট। সংগঠনটির সাধারণ সম্পাদক শ্যারন গ্রাহাম বলেন, উদ্যোগটি ভালো উদ্দেশ্যে নেওয়া হলেও পরিবহনকর্মীদের ওপর ক্রমবর্ধমান নির্যাতন ও হয়রানি মোকাবিলায় তা যথেষ্ট নয়। প্রস্তাবিত জরিমানা কর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, ট্রেনে উচ্চস্বরে গান বা ভিডিও চালানো নিরুৎসাহিত করতে দেশব্যাপী নতুন প্রচারাভিযানের ঘোষণা দিয়েছেন বার্নহ্যাম। এর স্লোগান, ‘বগি ভাগাভাগি করুন’ শব্দ নয়।

প্রধানমন্ত্রী বলেন, ট্রেনে কেউ মোবাইল ফোনে উচ্চস্বরে গান বা ভিডিও চালালে অন্য যাত্রীরা বিরক্ত হন এবং পুরো যাত্রার অভিজ্ঞতা নষ্ট হতে পারে। এ কারণে ট্রেনে হেডফোন ব্যবহারে যাত্রীদের উৎসাহিত করতে প্রচারাভিযানটি চালানো হবে।

যুক্তরাজ্যে ট্রেনে উচ্চস্বরে গান বাজানো আগে থেকেই অপরাধ হিসেবে গণ্য হয়। তবে ভাড়া ফাঁকি দেওয়ার মতো অন্যান্য অপরাধের ক্ষেত্রে নিয়ম প্রয়োগের দায়িত্ব ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ অথবা সংশ্লিষ্ট ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠানের।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২০২
  • ১২ নভেম্বর ২০২৬
২ বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি-গোলাপজল পাঠিয়ে হত্যার হুমকি, …
  • ১২ নভেম্বর ২০২৬
আগুনে পুড়িয়ে উল্লাস করছে, ভেবেছে খুব কষ্ট দিল: নুসরাত তাবাস…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন জারি, দ…
  • ১২ নভেম্বর ২০২৬
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাগরিককে দেশে ফিরিয়ে নিচ্ছে শ্রীলঙ…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে বিনোদন ভাতা নিয়ে সরকারের নির্দেশনা
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950