স্টেশনে নাতিকে কোলে নিয়ে বসে ছিলেন বৃদ্ধা, ‘শিশু চোর’ সন্দেহে বেধড়ক মারধর

০৫ আগস্ট ২০২৬, ০৬:৪২ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৬, ০৬:৪৬ PM
এআই দিয়ে বানানো ছবি

এআই দিয়ে বানানো ছবি © সংগৃহীত

নাতিকে কোলে নিয়ে ট্রেনের অপেক্ষায় ছিলেন এক বৃদ্ধা। হঠাৎ তাকে শিশু চোর সন্দেহে ঘিরে ধরে বেধড়ক মারধর করেন কয়েকজন নারী। মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের হাবরা রেল স্টেশনে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে রেল পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটক নারীর নাম পিঙ্কি শিকদার। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাবরা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নগর থুবা শিমুলতলা এলাকার বাসিন্দা সারথি বারুই বিরাটিতে যাওয়ার জন্য হাবরা স্টেশনে যান। তিনি নাতিকে কোলে নিয়ে ট্রেনের অপেক্ষা করছিলেন।

এ সময় কয়েকজন নারী হঠাৎ গুজব ছড়িয়ে দেন, বৃদ্ধার কোলে থাকা শিশুটিকে চুরি করা হয়েছে। সারথি বারবার জানান, শিশুটি তার মেয়ের সন্তান, অর্থাৎ তার নাতি। কিন্তু অভিযুক্তরা তার কোনো কথা শোনেননি। অভিযোগ রয়েছে, তারা বৃদ্ধার চুল ধরে টেনে স্টেশনের মধ্যেই তাকে বেধড়ক মারধর করেন।

ঘটনার সময় একজন রেলওয়ে পুলিশ কনস্টেবল ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তিনি বৃদ্ধাকে রক্ষা করতে কার্যকর কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ উঠেছে। হামলাকারীদের বাধা দিতেও তাকে দেখা যায়নি বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।

এদিকে, উপস্থিত কয়েকজন নারী বৃদ্ধাকে 'শিশু চোর' বলে আখ্যা দিয়ে ঘটনার সরাসরি ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর হাবরার নাগরিক সমাজ ও বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানান।

এরপর ভাইরাল ভিডিওর সূত্র ধরে রেল পুলিশ আশুতোষ কলোনির বাসিন্দা পিঙ্কি শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। পরে তাকে আটক করা হয়।

বনগাঁ জিআরপি থানার কর্মকর্তা নয়ন পাত্র জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করার কাজ চলছে। যাদের পরিচয় নিশ্চিত হয়েছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় নির্যাতিত বৃদ্ধার পরিবার ও প্রতিবেশীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির …
  • ২৭ আগস্ট ২০২৬
ওয়ালটন প্লাজা নিয়োগ দেবে ২০০ ডেপুটি ম্যানেজার, আবেদন ১০ সেপ…
  • ২৭ আগস্ট ২০২৬
পূর্বশত্রুতার জেরে ধানক্ষেত নষ্টের অভিযোগ, থানায় অভিযোগ
  • ২৭ আগস্ট ২০২৬
বিমানে আসা মশার কামড়ে প্রাণ গেল দুই কর্মীর
  • ২৭ আগস্ট ২০২৬
কুয়াকাটায় ট্রলিং বোটে ৮০ মণ ইলিশ, সাধারণ জেলেরা তুলতে পার…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে দুই তরুণের মাঝে অচেতন তরুণী, ঝুলছে পা—মধ্যরাতের ভাইরা…
  • ২৭ আগস্ট ২০২৬