পেরুতে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, দম্পতিসহ নিহত ১৩

০২ আগস্ট ২০২৬, ০৪:৪৬ PM
বিধ্বস্ত হওয়া স্থানে ধ্বংসাবশেষ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস

বিধ্বস্ত হওয়া স্থানে ধ্বংসাবশেষ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস © বিবিসি

দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরের উপকূলের দেশ পেরুর নাজকা শহরে একটি পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছে। উড়োজাহাজে বেশিরভাগই বিদেশি পর্যটক ছিল বলে জানা গেছে।

দ্য গার্ডিয়ানের খবরে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, নিহতদের ১১জন পর্যটক ও ২ জন পাইলট ছিলেন। উড়োজাহাজটি নাজকা শহর থেকে প্রায় ৪ মাইল (৬ কিমি) এবং নাজকা লাইনস সাইট থেকে প্রায় ১২ কিমি দূরে পুয়েবলো ভিয়েহোতে বিধ্বস্ত হয়। 

কর্তৃপক্ষ জানায়, পর্যটকদের মধ্যে ৭ জন ইতালিয়ান, ২ জন স্প্যানিশ এবং ২ জন জার্মান দম্পতি ছিলেন। এদিকে উড়োজাহাজ বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি। 

স্থানীয় পুলিশের মেজর হোর্হে আন্দ্রেদে সাংবাদিকদের জানিয়েছেন, আমাদের কাছে তথ্য আছে যে ১১ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য মারা গেছেন।

একযোগে বদলি হলেন প্রাথমিকের ৫৬ শিক্ষক, দেখুন তালিকা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে প্রথমবার এশিয়ার ৩ বিশ্ববিদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বাড়িতেই বিদ্যুৎ বিল ৫০৭ কোটি ৮৩ লাখ টাকা, জিএম বরখাস্ত, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাং…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬