অসুস্থ হয়ে আন্দোলন থেকে বিরতি নিলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ

২৩ জুলাই ২০২৬, ০৬:৫৭ PM
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ © সংগৃহীত

নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের অন্যতম মুখ ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি আন্দোলন থেকে সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। খবর দ্য হিন্দুর
 
বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে অভিজিৎ জানান, গত কয়েক দিন ধরে তিনি জ্বর ও তীব্র শরীরব্যথায় ভুগছেন। অসুস্থ থাকা সত্ত্বেও ব্যথানাশক ওষুধ সেবন করে আন্দোলনে অংশ নিয়ে আসছিলেন।

তিনি লেখেন, ‘আজ যন্তর মন্তরে আমাকে না দেখলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সুস্থ হওয়ার জন্য কয়েক ঘণ্টা বিশ্রাম প্রয়োজন।’ তবে সন্ধ্যার মধ্যেই আবার আন্দোলনস্থলে ফিরে আসার আশাবাদও ব্যক্ত করেন তিনি। গত ২০ জুলাইয়ে অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচির পর আন্দোলন আরও জোরালো হয়। ওই দিন বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।

এর আগে, আলোচিত সমাজকর্মী সোনম ওয়াংচুক ও সিজেপির নেতৃত্বে চলমান এ আন্দোলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। আন্দোলনকারীদের অভিযোগ, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) প্রশ্নফাঁস বিতর্কে তার দায় রয়েছে।

কড়া নিরাপত্তা, পুলিশি তৎপরতা এবং সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালে একাধিকবার উত্তেজনা সৃষ্টি হলেও যন্তর মন্তরে আন্দোলন অব্যাহত রয়েছে। 

বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬