কর্মী ছাঁটাই করছে স্যামসাং, টেক্সাসে সরছে সদর দপ্তর

১৯ জুলাই ২০২৬, ০৫:৪২ PM
স্যামসাং লোগো

স্যামসাং লোগো © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স যুক্তরাষ্ট্রে তাদের কনজিউমার ইলেকট্রনিক্স বিভাগে কর্মী ছাঁটাই শুরু করেছে। একই সঙ্গে নিউ জার্সি থেকে টেক্সাসে স্যামসাং ইলেকট্রনিক্স আমেরিকার সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ায় শত শত কর্মী এ পরিবর্তনের আওতায় পড়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সদর দপ্তর স্থানান্তরের ফলে নিউ জার্সির ইঙ্গলউড ক্লিফস অফিসের ৭৩৯টি পদ প্রভাবিত হয়েছে। স্যামসাং জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কর্মীদের বেশির ভাগকে টেক্সাসে বদলির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে যারা স্থানান্তরে রাজি নন বা ব্যবসায়িক প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নন, তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।

এদিকে, বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, টেক্সাসের প্ল্যানো অফিস থেকেও অন্তত ১০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। লিংকডইন পোস্ট ও অভ্যন্তরীণ নথি অনুযায়ী, গত কয়েক সপ্তাহে টেক্সাস ও নিউ জার্সিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ৩০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী চাকরি হারিয়েছেন বা প্রতিষ্ঠান ছেড়েছেন।

বিশ্লেষকদের মতে, চিপ ব্যবসায় শক্তিশালী মুনাফা অর্জন করলেও উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং তীব্র প্রতিযোগিতার কারণে স্যামসাংয়ের কনজিউমার ইলেকট্রনিক্স বিভাগ চাপের মুখে রয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সদর দপ্তর স্থানান্তরের ফলে কর্মী কাঠামোয় পরিবর্তন আনা হচ্ছে এবং ব্যবসায়িক অগ্রাধিকারের ভিত্তিতে কিছু পদ পুনর্বিন্যাস করা হবে।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬