যুদ্ধ উত্তেজনার মধ্যেই ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

১৯ জুলাই ২০২৬, ০৪:২৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববারের এ ভূমিকম্পের পর জরুরি সেবা ও উদ্ধারকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষ।

খুজেস্তানের গভর্নর সাইয়্যেদ মোহাম্মদ রেজা মওলাইজাদেহ জানান, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ ও পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারি দল মাঠে কাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রস্তুত রয়েছে।

এদিকে ইরানকে ঘিরে সামরিক উত্তেজনাও বাড়ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত করার পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ইসরায়েলে অতিরিক্ত জ্বালানি সরবরাহকারী রিফুয়েলিং বিমান পাঠানোর প্রস্তুতি চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নতুন সামরিক পরিকল্পনা উপস্থাপনের পর হোয়াইট হাউস হামলার পরিধি বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করছে বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬