বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে থাকবেন ডোনাল্ড ট্রাম্প

১৭ জুলাই ২০২৬, ০৩:৪২ PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল দেখতে গ্যালারিতে থাকছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ জানিয়েছে, রবিবার নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে উপস্থিত থাকবেন তিনি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

তিনি বলেছেন, ‘রবিবারের ফাইনালের জন্য আমরা মুখিয়ে আছি। প্রেসিডেন্টও ম্যাচটি সরাসরি দেখার অপেক্ষায় রয়েছেন।’

লেভিটের ভাষ্য, ‘তার উপস্থিতির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকপ্রিয়, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিশ্বকাপের সমাপ্তি ঘটবে।’

ফাইনালে ট্রাম্প কোন দলকে সমর্থন করবেন, এমন প্রশ্নের জবাবে লেভিট জানান, এ বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে সাংবাদিকদের ট্রাম্পের কাছ থেকেই বিষয়টি জানতে উৎসাহ দিয়ে বলেছেন, ‘আমি নিশ্চিত, তিনি আপনাদের এ বিষয়ে মজার একটি উত্তর দেবেন।’

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬