ইরানে মার্কিন হামলায় ৩০ বেসামরিক নাগরিকসহ নিহত ৩৭

১৫ জুলাই ২০২৬, ০২:৪১ PM
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা © সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০ জন বেসামরিক নাগরিক এবং সাতজন সেনাসদস্য রয়েছেন। এ ছাড়া ২৬০ জনের বেশি আহত হয়েছেন।

বুধবার ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানান, হামলায় নিহত ৩০ বেসামরিক নাগরিকের পরিবারের প্রতি সরকার সমবেদনা জানিয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার করেছে।

ইরানের সামরিক বাহিনীর বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানশাহর শহরের বামপুর সেনাঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ১৩টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ৩৮৮ ব্রিগেডের সাত সেনাসদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হন। সামরিক বাহিনী এ হামলার ‘উপযুক্ত জবাব’ দেওয়ার ঘোষণা দিয়েছে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানিয়েছেন, হামলায় ২৬০ জনের বেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ২২২ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। আহতদের মধ্যে তিনজনের বয়স ১৮ বছরের কম।

অন্যদিকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বুশেহর প্রদেশেও মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকারী সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে এবং এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বা…
  • ২৫ আগস্ট ২০২৬
চব্বিশের জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় দায়িত্ব নিলেন …
  • ২৫ আগস্ট ২০২৬
বদলি আবেদনে সমস্তর বাধা, সমাধান নিয়ে যা জানালেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
বিআইবিএম নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
গবেষণায় অবদানের জন্য ৫৯ গবেষককে সম্মাননা দেবে ঢাবি 
  • ২৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি পরীক্ষা ১০-১১ সেপ্টেম্বর, জেনে নিন খুঁটিনাটি
  • ২৫ আগস্ট ২০২৬