পাকিস্তানশাসিত কাশ্মীরে সংঘর্ষে নিহত ৯

১৫ জুলাই ২০২৬, ১১:২৬ AM
জেএএসি সমর্থকদের বিক্ষোভ

জেএএসি সমর্থকদের বিক্ষোভ © রয়টার্স

পাকিস্তানশাসিত কাশ্মীরে নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (জেএএসি) সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত নয়জন নিহত হয়েছেন। বুধবার নির্ধারিত বিক্ষোভ কর্মসূচির আগের দিন মঙ্গলবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় আঞ্চলিক নির্বাচনকে ঘিরে বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত। নির্বাচনী ব্যবস্থায় আঞ্চলিক আইনসভার ১২টি আসন পাকিস্তানের অন্য অঞ্চলে বসবাসকারী শরণার্থীদের জন্য সংরক্ষিত রাখার সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, এতে স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব ক্ষুণ্ন হচ্ছে।

পুঞ্চ বিভাগের কমিশনার ওয়াহিদ খান জানান, বিক্ষোভকারীরা পুঞ্চ সেক্টরে নিরাপত্তা বাহিনীর একটি গাড়িবহর আটকে কর্মকর্তাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ ও নিরাপত্তা বাহিনী পাল্টা ব্যবস্থা নেয়।

তার ভাষ্য অনুযায়ী, তারারখাল এলাকায় সংঘর্ষে ছয় বিক্ষোভকারী ও এক পুলিশ কর্মকর্তা নিহত হন। এছাড়া রাওয়ালকোটে পৃথক সংঘর্ষে এক বিক্ষোভকারী ও এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।

পাকিস্তান সরকার গত জুনে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় জেএএসিকে নিষিদ্ধ ঘোষণা করে। সংগঠনটি বুধবার রাওয়ালকোটে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। এ কর্মসূচি ঠেকাতে নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন কমিশনার ওয়াহিদ খান।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, নির্বাচনী ব্যবস্থা নিয়ে গত জুন থেকে শুরু হওয়া আন্দোলন ও সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ৩০ জন নিহত হয়েছেন।

সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬