ইরান সংকটে তেল আয়ে লাভ, বছরের প্রথম বাজেট উদ্বৃত্ত রাশিয়ার

১০ জুলাই ২০২৬, ১০:১৩ AM , আপডেট: ১০ জুলাই ২০২৬, ১০:১৫ AM
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন © টিডিসি সম্পাদিত

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির কারণে তেল বিক্রি বেড়ে যাওয়ায় চলতি বছরের প্রথম মাসিক বাজেট উদ্বৃত্ত দেখেছে রাশিয়া। ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি ২৭৯ বিলিয়ন রুবল (প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার) বাজেট উদ্বৃত্ত করেছে। খবর আল জাজিরার

বিশ্বের অন্যতম বড় তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ রাশিয়া চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি বিক্রি থেকে আর্থিকভাবে লাভবান হয়েছে। দেশটির তেল ও গ্যাস খাতের রাজস্ব গত বছরের তুলনায় ৩৮ শতাংশ বেড়েছে। তবে এই সুবিধা দীর্ঘস্থায়ী হবে না বলেই ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার পর রাশিয়ার অপরিশোধিত তেলের দাম কমে যায়। মে মাসে যেখানে রুশ ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৫২ ডলার, তা কমে ৬৩ দশমিক ৫২ ডলারে নেমে এসেছে। এর ফলে জুলাইয়ে রাশিয়ার বাজেট আয় কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ব্লুমবার্গ।

এদিকে, ইউক্রেনের বিরুদ্ধে চলমান চার বছরের যুদ্ধে রাশিয়ার সরকারি ব্যয় ব্যাপকভাবে বেড়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে রুশ সরকার প্রায় ৩২০ বিলিয়ন ডলার ব্যয় করেছে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬