কাতারের রাসলাফফান গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

২২ জুন ২০২৬, ০৮:৫০ AM
গ্যাসক্ষেত্র বিস্ফোরণ

গ্যাসক্ষেত্র বিস্ফোরণ © সংগৃহীত

মধ্যপ্রাচ্যের কাতারে আকস্মিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অনেকে এটিকে ভূমিকম্প বা আবারও নতুন করে হামলা ভেবে বসেন। কাতারের বৃহৎ গ্যাসক্ষেত্র রাসলাফফানের ভেতরে টেকনিক্যাল ত্রুটির কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অর্ধশতাধিক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এই বিস্ফোরণে রাজধানী দোহাসহ বিভিন্ন স্থানে ঘরবাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে। খবর গালফ নিউজ ও সিনহুয়ার।

তবে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এখন পর্যন্ত এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৪ জন। অন্যদিকে নিখোঁজ রয়েছেন ১৮ জন। আহতদের উদ্ধার এবং নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানে জোরদার অভিযান চালাচ্ছে কাতারের বিশেষ বাহিনী।

তবে এখনো দুর্ঘটনাস্থলের বাইরে গ্যাস বা কোনো বিপদজনক পদার্থ লিক হয়ে ছড়িয়ে পড়েনি। ঘটনার কিছুক্ষণ পরই বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর জানায় কাতার পুলিশ।

ট্যাগ: কাতার
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬