ইসরায়েলের দুটি বিমানঘাঁটি লক্ষ্যে করে পাল্টা হামলা ইরানের

০৮ জুন ২০২৬, ১২:৪৬ PM , আপডেট: ০৮ জুন ২০২৬, ১২:৪৮ PM
ইরানের পাল্টা হামলা

ইরানের পাল্টা হামলা © সংগৃহীত

ইসরায়েলের সামরিক হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আইআরজিসি জানায়, এই হামলাগুলো সাম্প্রতিক সময়েই পরিচালনা করা হয়েছে। তাদের দাবি, ইসরায়েল আগে ইরানের তিনটি অঞ্চলে রাডার স্থাপনায় হামলা চালায়। সেই হামলার জবাব হিসেবেই তারা ইসরায়েলের সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হানে।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাহশহরে একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে। আইডিএফের দাবি, এই হামলায় ওই কমপ্লেক্সের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইডিএফ আরও জানায়, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে একাধিক হামলার খবর নিশ্চিত করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি মূল্যায়নের পর পরে পূর্ণাঙ্গ তথ্য জানানো হবে।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬