তালাবদ্ধ ফ্ল্যাট থেকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মরদেহ উদ্ধার

০৫ জুন ২০২৬, ০৯:১২ AM
নিহত দেবসমিতা পাল

নিহত দেবসমিতা পাল © সংগৃহীত

দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপককে তার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাকে হত্যার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর এনডিটিভির 

জানা গেছে, নিহত দেবসমিতা পাল দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিবাজী কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভ এলাকার সত্যম অ্যাপার্টমেন্টে একা বসবাস করতেন। তার স্বামী ভারতের বেঙ্গালুরুতে থাকেন।

দিল্লি পুলিশ জানায়, বুধবার দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে নিউ অশোক নগর থানায় একটি ফোন কল আসে। ফোনকারী দেবরতি পাল জানান, তার বোনকে ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সকালে ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং দেবসমিতা পাল ফোনে সাড়া দিচ্ছিলেন না। এতে সন্দেহ হলে দেবরতি পাল তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সেখানে তার বোনের মরদেহ দেখতে পান।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তার মাথায় গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং কবজির শিরা কাটা অবস্থায় ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এলবিএস হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ফ্ল্যাট থেকে কোনো গয়না বা নগদ অর্থ খোয়া যায়নি, ফলে লুটপাটের কোনো আলামত মেলেনি। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। একাধিক দল ঘটনাটির রহস্য উদঘাটনে কাজ করছে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬