দিল্লির আগুনে পুড়ে হতাহতের তালিকায় বাংলাদেশিও

০৩ জুন ২০২৬, ১০:০৬ PM
ভারতের আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে

ভারতের আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে © সংগৃহীত

ভারতের দিল্লির মালবীয় নগরে ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ নামের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের মধ্যে বিদেশি নাগরিকদের পাশাপাশি বাংলাদেশিরাও রয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। বুধবার (৩ মে) সকালে মালবীয় নগরের হাউজ রানি এলাকায় অবস্থিত পাঁচতলা ওই হোটেল ভবনে আগুন লাগে। এতে অন্তত ২১ জন নিহত হন, যাদের মধ্যে ১৮ জনই বিদেশি নাগরিক বলে জানা গেছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, নিহত বিদেশিদের মধ্যে বাংলাদেশ, নাইজেরিয়া, মোজাম্বিক, সোমালিয়া, লাইবেরিয়া ও আফগানিস্তানের নাগরিকরা রয়েছেন। তবে কোন দেশের ঠিক কতজন নিহত হয়েছেন, তা প্রতিবেদনে বলা হয়নি। ঘটনায় আহত ১৭ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন।

আরও বলা হয়েছে, প্রাথমিক প্রতিবেদনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছে বলে সন্দেহ করা হয়েছিল। কিন্তু এখন তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

শুরুতে বলা হয়েছিল, সকাল সাড়ে ৮টার দিকে হোটেলের কাছের ‘লেমন গ্রিন রেস্তোরাঁ’ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে পুলিশ পরে স্পষ্ট করে বলেছে, আগুনটি মূলত হোটেল ভবনের ভেতরেই লেগেছিল।

দিল্লির বাংলাদেশ হাই কমিশনের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ৫ জন বাংলাদেশি আহত হয়েছেন এবং তারা বর্তমানে ম্যাক্স হাসপাতাল ও সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, আগুন নেভানো এবং উদ্ধার অভিযানের সময় প্রায় ১০ জন পুলিশ কর্মীও আহত হন।

পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বুকজ্বালা কমাতে খালি পেটে কুসুম গরম পানি খাচ্ছেন, উপক…
  • ১৬ আগস্ট ২০২৬
৯০ দিন নিয়মিত তোকমা খেলে শরীরে যেসব পরিবর্তন আসবে
  • ১৬ আগস্ট ২০২৬
সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬
ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬