যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তরে হামলার দাবি ইরানের

০৩ জুন ২০২৬, ১০:২৬ AM
মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তরে হামলা

মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তরে হামলা © রয়টার্স

মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তর, একটি বিমানঘাঁটি এবং সেখানে অবস্থানরত কয়েকটি হেলিকপ্টারে হামলা চালিয়েছে। খবর রয়টার্স।

বুধবার (৩ জুন) ইরানের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কেশম দ্বীপের দক্ষিণে অবস্থিত একটি যোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। আইআরজিসির তথ্য অনুযায়ী, ওই হামলায় ইরানের সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন: বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের আলোচনায় ৩ চ্যানেল, তালিকায় আছে বিটিভিও

একই সঙ্গে আইআরজিসি নৌবাহিনী ‘পানায়া’ নামের একটি জাহাজেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়, হরমুজ প্রণালীর কাছে একটি ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের নিক্ষিপ্ত প্রজেক্টাইল আঘাত হানলে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এর প্রতিক্রিয়ায় ‘পানায়া’ নামের ওই জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

হামলার পর আইআরজিসি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ‘ভারী মূল্য’ দিতে হবে। তবে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে ইরানের দাবি করা হামলা ও ক্ষয়ক্ষতির তথ্যও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬
ছাত্রীদের কল্যাণে চাকসুর ১৭ কার্যক্রম বাস্তবায়ন, ৬টি চলমান
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প, নাসা ও নৌবাহিনীতে আলো ছড়াচ্…
  • ০২ অক্টোবর ২০২৬