যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ১১

৩১ মে ২০২৬, ০১:২৬ PM
রাসায়নিক ট্যাংক বিস্ফোরণ

রাসায়নিক ট্যাংক বিস্ফোরণ © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ থাকা নয়জনের মরদেহ উদ্ধার হওয়ার পর শনিবার (৩০ মে) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

গত মঙ্গলবার নিপ্পন ডাইনাওয়েভ প্যাকেজিং প্রতিষ্ঠানের একটি রাসায়নিক ট্যাংক ধসে পড়ার ঘটনায় প্রথমে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। ট্যাংকটিতে ‘হোয়াইট লিকার’ নামে পরিচিত একটি রাসায়নিক দ্রবণ সংরক্ষিত ছিল। এটি সোডিয়াম হাইড্রক্সাইড ও সোডিয়াম সালফাইডের মিশ্রণে তৈরি এবং কাগজের মণ্ড উৎপাদনে ব্যবহৃত হয়।

আরও পড়ুন: ‘পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা’, বক্তব্য ভাইরালের পর ওসিকে ক্লোজড

দুর্ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে অভিযান চালানো হয়। কাওলিটজ-২ ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের উপপ্রধান কার্ট স্টিচ জানান, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে অনুসন্ধান চালানোর পাশাপাশি স্থাপনাটির চারপাশে ড্রোন ব্যবহার করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। শেষ পর্যন্ত নিখোঁজ থাকা নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরিত ট্যাংকটিতে প্রায় ৯ লাখ গ্যালন (৩৪ লাখ লিটার) হোয়াইট লিকার ছিল। পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, ওই রাসায়নিকের কিছু অংশ কাছের কলাম্বিয়া নদীতে প্রবেশ করেছে। তবে এখন পর্যন্ত বায়ুর মান বা লংভিউ শহরের পানীয় জলে কোনো নেতিবাচক স্বাস্থ্যগত প্রভাব শনাক্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রসঙ্গত, জাপানের দ্বিতীয় বৃহত্তম কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ ২০১৬ সালে সিয়াটলভিত্তিক কাঠশিল্প প্রতিষ্ঠান ওয়েয়ারহাউজারের কাছ থেকে ২২ কোটি ৫০ লাখ ডলারে লংভিউ প্ল্যান্টটি অধিগ্রহণ করে। পরে প্রতিষ্ঠানটি তাদের শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান নিপ্পন ডাইনাওয়েভ প্যাকেজিং প্রতিষ্ঠা করে।

প্রাথমিকে নতুন করে জাতীয়করণ, যা বললেন ববি হাজ্জাজ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার কৃষি গুচ্ছের নেতৃত্বে শেকৃবি, ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি তিন বিষয়ের ওপর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মামলার তদন্তে আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জোন ইনচার্জ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9