বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোর শীর্ষ খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’

২৩ মে ২০২৬, ০৮:৫৪ AM , আপডেট: ২৩ মে ২০২৬, ০৮:৫৫ AM
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ফটো এজেন্সিগুলোয় প্রকাশিত সংবাদ

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ফটো এজেন্সিগুলোয় প্রকাশিত সংবাদ © টিডিসি সম্পাদিত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বাংলাদেশের এক বিরল অ্যালবিনো মহিষ। নারায়ণগঞ্জের একটি খামারে থাকা গোলাপি-সাদা রঙের এই মহিষটির মাথাভর্তি সোনালি চুল দেখে অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাদৃশ্য খুঁজে পেয়েছেন। সেই থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষটির নাম ছড়িয়ে পড়ে ‘ডোনাল্ড ট্রাম্প’ হিসেবে।

দেশীয় গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও জায়গা করে নিয়েছে এ ব্যতিক্রমী মহিষটি। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ফটো এজেন্সিগুলোও বাংলাদেশের এই ভাইরাল মহিষ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটিকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য মানুষ। দর্শনার্থীদের কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার অনেকে কৌতূহল নিয়ে কাছ থেকে দেখার চেষ্টা করছেন এই ব্যতিক্রমী প্রাণীটিকে।

বার্তা সংস্থা এএফপি তাদের প্রতিবেদনের শিরোনাম দেয়- ‘কমান্ডার-ইন-বিফ: বাংলাদেশে’স ‘ডোনাল্ড ট্রাম্প’ বাফেলো উইনস ফ্যানস’; রয়টার্সের প্রতিবেদনের শিরোনাম দেয় ‘বাংলাদেশের বিরল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ ঈদে আকর্ষণের কেন্দ্রবিন্দু’। এছাড়াও নিউ ইয়র্ক টাইমস ‘ট্রাম্প নামের অ্যালবিনো মহিষের সোনালি চুলে ভাইরাল উন্মাদনা’; টাইমস অফ ইন্ডিয়া ‘ঈদ কোরবানির জন্য প্রস্তুত বাংলাদেশের ভাইরাল সোনালি চুলের মহিষ ডোনাল্ড ট্রাম্প’; ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ এর প্রতিবেদনের শিরোনাম দেয় ‘ডোনাল্ড ট্রাম্পকে খুব মিস করব’: ঈদ কোরবানিতে যাচ্ছে বাংলাদেশের ভাইরাল সোনালি চুলের মহিষ’; ফ্রান্স ২৪ ‘বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প অ্যালবিনো মহিষ এখন সামাজিক যোগাযোগমাধ্যমের তারকা’ এবং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে ‘ঈদুল আজহা সামনে রেখে ভাইরাল হয়ে উঠেছে বাংলাদেশের সোনালি চুলের অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প’।

Donald Trump the buffalo

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মহিষটির মাথায় ঠান্ডা পানি ঢেলে গোলাপি ব্রাশ দিয়ে চুল আঁচড়ে দেওয়া হয়। বিশাল বাঁকানো শিংয়ের মাঝখানে থাকা সোনালি চুলের অংশটিই সবচেয়ে বেশি নজর কাড়ছে দর্শকদের।

ভারতের দ্য ইকোনমিক টাইমস তাদের প্রতিবেদনে লিখেছে, বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প মহিষ’ এখন ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর মানুষ দূরদূরান্ত থেকে মহিষটিকে দেখতে আসছেন।

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, শুধু ‘ডোনাল্ড ট্রাম্প’ নয়, একই এলাকায় ‘বেঞ্জামিন নেতানিয়াহু’ নামের আরেকটি মহিষও ভাইরাল হয়েছে। দর্শনার্থীদের কাছে এই দুটি মহিষ এখন বিশেষ আকর্ষণ।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-ও এই ঘটনা নিয়ে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এএফপির ছবিগুলো পোস্ট করেছে। সেই সঙ্গে এএফপির প্রতিবেদনের একটি অংশ ফটো পোস্টটির ক্যাপশনে দিয়েছে। 

সিঙ্গাপুরভিত্তিক সংবাদপত্র দ্য স্ট্রেইটস টাইমসও এএফপির প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, ঈদুল আজহার আগে বাংলাদেশে এই মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমের তারকায় পরিণত হয়েছে।

এছাড়া আলোকচিত্রভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স কানেক্ট, গেটি ইমেজ ও নুরফটোও মহিষটির ছবি প্রকাশ করেছে। ছবির ক্যাপশনে বলা হয়, গোলাপি ত্বক ও সোনালি চুলের কারণে মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

খামারমালিক জিয়াউদ্দিন মৃধা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, তার ছোট ভাই মজা করেই মহিষটির নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রেখেছিলেন। কারণ, এর মাথার সোনালি চুল অনেকটা ট্রাম্পের পরিচিত হেয়ারস্টাইলের মতো দেখায়।    

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9