সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ

১৭ মে ২০২৬, ০১:২১ PM
ঈদুল আজহা

ঈদুল আজহা © টিডিসি ফটো

ঈদুল আজহার আরও বেশ কয়েকদিন বাকি আছে। তবে এরই মধ্যে দুই মুসলিম দেশ ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। তারা জানিয়েছে, সোমবার (১৮ মে) জিলহজ মাস শুরু হবে দেশ দুটিতে। সে হিসাবে ওই দুই দেশে ঈদুল আজহা আগামী ২৭ মে পালিত হবে। খবর গালফ নিউজের।

প্রথম দেশ হিসেবে জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া। দেশটি জানিয়েছে, শনিবার জিলকদ মাসের ২৯ তারিখ ছিল।

এরপর তুরস্কও জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করে। দেশটি জানায়, সোমবার (১৮ মে) তুরস্কে জিলহজ মাস শুরু হবে। চাঁদ দেখার আগেই দেশটি জ্যোতির্বিদ্যার মাধ্যমে হিসাব কষে এই তারিখ ঘোষণা করেছে।

তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানসহ এখনও অধিকাংশ মুসলিম দেশ জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করেনি। এই দেশগুলোতে রবিবার (১৭ মে) চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এসময় এসব দেশের আকাশে চাঁদ দেখা গেলে জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করা হবে।

বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬