সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় কঠোর নির্দেশিকা, পোশাকে বড় বোতামও নিষিদ্ধ

১৬ মে ২০২৬, ০১:৩৬ PM
পরীক্ষার্থীদের কঠোর নির্দেশনা

পরীক্ষার্থীদের কঠোর নির্দেশনা © টিডিসি ফটো

আগামী কাল, ১৭ মে আয়োজিত হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন অ্যাডভান্স ২০২৬। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পরীক্ষা চলবে। তবে দু’টি পর্যায়ে এই পরীক্ষা হবে। প্রথম পত্রের পরীক্ষা হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে দুপুর ২টো ৩০ থেকে বিকেল ৫টা ৩০ পর্যন্ত। সর্বভারতীয় এই প্রবেশিকা পরীক্ষার আয়োজন করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, রুরকি।

পরীক্ষার্থীদের জন্য ইতিমধ্যেই কিছু নির্দেশিকা প্রকাশ করা হয়েছে আয়োজক সংস্থার তরফে। সেগুলি মাথায় রেখা নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে পরীক্ষার্থীকে।

কী কী মানতে হবে?

১। পরীক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ের খানিক আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। জানানো হয়েছে পরীক্ষাকেন্দ্রগুলি সকাল ৭:০০টা থেকে খুলে যাবে।

প্রথম পত্রের পরীক্ষার জন্য সকাল ৯টার পর এবং দ্বিতীয় পত্রের পরীক্ষার জন্য দুপুর ২ টো ৩০ মিনিটের পর কোনও পরীক্ষার্থীকে ঢুকতে দেওয়া হবে না।

২। অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউটের সঙ্গে রাখতে হবে সচিত্র পরিচয়পত্র। যেমন— প্যান, আধার কার্ড, পাসপোর্ট, ভোটার সচিত্র পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা স্কুল ও কলেজ পরিচয়পত্র।

৩। পরিচয়পত্র যাচাই করিয়ে নিতে হবে পরিদর্শক এবং আইআইটি প্রতিনিধিদের কাছে। তার পর পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।

৪। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষাকক্ষের ভিতরেই থাকতে হবে পরীক্ষার্থীদের।

৫। দু’টি পত্রের পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক।

৬। পানীয় জল আনতে হবে স্বচ্ছ বোতলে।

জানানো হয়েছে পরীক্ষাকেন্দ্রের বাইরে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রতি পরীক্ষার্থীকে তল্লাশি করে ভিতরে ঢুকতে দেওয়া হবে। তাই যে জিনিস নিয়ে যাওয়া নিষিদ্ধ তা সঙ্গে না রাখাই ভাল। যে সব জিনিস নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে—

ঘড়ি,

মোবাইল ফোন

ব্লুটুথ ডিভাইস

ইয়ারফোন এবং মাইক্রোফোন

পেজার এবং হেল্থ ব্যান্ড-সহ যে কোনও রকম বৈদ্যুতিন যন্ত্র

ছাপানো, সাদা, বা হাতে লেখা কাগজপত্র

লগ টেবিল এবং রাইটিং প্যাডস

স্কেল ও ইরেজার

জ্যামিতি বক্স ও পেন্সিল বক্স

কোনও রকম প্যাকেট

ক্যালকুলেটর

পেন ড্রাইভ এবং ইলেকট্রনিক পেন

স্ক্যানার ডিভাইস

ওয়ালেট বা হাতব্যাগ

ক্যামেরা এবং রোদচশমা

পোশাক বিধি

পোশাকে কোনও বিধি নিষেধ না থাকলেও পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে যাতে তাঁরা চপ্পল জাতীয় জুতো পরে যান। এ ছাড়া, তাবিজ, আংটি, ব্রেসলেট, কানের দুল বা নাকছাবি পরে পরীক্ষা দিতে দেওয়া হবে না। গলার চেন, হার, লকেট, ব্যাজ বা ব্রোচের মতো যে কোনও ধাতব বস্তু নিয়ে প্রবেশ নিষেধ। এমনকি পোশাকে কোনও বড় বোতাম থাকলেও পরীক্ষার্থীকে আটকানো হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৮ সেপ্টেম্বর পর্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১ দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন, দ্বিতীয় দিনের মতো আন্দোলন চ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গঙ্গা-পদ্মার পানি কমছে, ৫ দিনের মধ্যে কিছু এলাকায় প্লাবনের …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পুতুলের হারানো পদে মালদ্বীপকে সমর্থন করবে বাংলাদেশ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভুল রিপোর্টের অভিযোগে জাবি মেডিকেলে শিক্ষার্থীদের তালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
না ফেরার দেশে ঢাবির আরেক অবসরপ্রাপ্ত অধ্যাপক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9