ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও ৪৫ দিন বাড়ল

১৬ মে ২০২৬, ১২:৪৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়াতে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। শুক্রবার এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট।

তিনি বলেন, ‘১৬ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে, যাতে আলোচনায় আরও অগ্রগতি সম্ভব হয়।’

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ওয়াশিংটনে বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত ইসরায়েল-লেবানন বৈঠকগুলো ছিল ‘খুবই ফলপ্রসূ’। দুই দেশ আগামী ২ ও ৩ জুন আবারও আলোচনায় বসবে বলেও জানানো হয়েছে।

গত ২ মার্চ হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর তিন দিন আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছিল। ওই ঘটনার পর ইসরায়েল লেবাননে বিমান হামলা জোরদার করে।

এরপর গত মাসে ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযানও বিস্তৃত করে।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের সমান্তরালে চলা এই যুদ্ধের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৬ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করেন। এরপর থেকে সংঘর্ষ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও দক্ষিণ লেবাননে এখনও উত্তেজনা অব্যাহত রয়েছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬