সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

১১ মে ২০২৬, ০৪:২৪ PM
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী © সংগৃহীত

ভারতের সীমান্ত এলাকায় কাঁটাতার নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে ৪৫ দিনের মধ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে প্রয়োজনীয় জমি দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার (১১ মে) রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর এবিপি আনন্দের 

এ সময় তিনি গুরুত্বপূর্ণ ৬টি সিদ্ধান্তের কথা জানান। তিনি ঘোষণা দেন, সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা পাঁচ বছর বাড়ানো হবে। পাশাপাশি চলমান কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না বলেও আশ্বাস দেন তিনি। 

তিনি আরও জানান, প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আইএএস কর্মকর্তাদের কেন্দ্রীয় প্রশিক্ষণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্যসেবা কর্মসূচি আয়ুষ্মান ভারতে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। একই সঙ্গে ভারতীয় দণ্ডবিধির নতুন কাঠামো ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) কার্যকরের ঘোষণাও দেওয়া হয়েছে।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন আগামীকালের…
  • ০৭ অক্টোবর ২০২৬
৮৯ শতাংশ পাথর কাটা শ্রমিক শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, চাল…
  • ০৭ অক্টোবর ২০২৬
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬