ট্রাম্প

চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে

২৯ এপ্রিল ২০২৬, ১১:২৭ PM
চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে

চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে © সংগৃহীত

পারমাণবিক চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেওয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৯ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অবস্থানের কথা জানান।

ট্রাম্প বলেন, ইরানে সরাসরি বোমা হামলার চেয়ে এই অবরোধ বেশি কার্যকর প্রমাণিত হচ্ছে। তার দাবি, অবরোধের কারণে ইরানের পরিস্থিতি ‘দমবন্ধ’ হয়ে পড়ছে।মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরান এখন চুক্তি করতে আগ্রহী হয়ে উঠেছে।

তিনি বলেন, ইরান যদি তাদের তেল রপ্তানি করতে না পারে, তাহলে দেশটির জ্বালানি অবকাঠামো মারাত্মক চাপে পড়বে।

এদিকে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান তেল রপ্তানি করতে ব্যর্থ হলে আগামী ২০ থেকে ২২ দিনের মধ্যে তাদের তেল সংরক্ষণাগারগুলো উপচে পড়তে পারে।ইরান সংশ্লিষ্ট যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জুলস হার্স্ট।

মার্কিন পার্লামেন্টের সশস্ত্রবাহিনী বিষয়ক কমিটির কাছে তিনি জানান, ব্যয়ের বড় অংশই গেছে অস্ত্র খাতে

গত ২৮ এপ্রিল ইরানে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন যুদ্ধ চলে। যদিও পরে যুদ্ধবিরতি হয়েছে, তবে তা এখনও ভঙ্গুর অবস্থায় রয়েছে।যুদ্ধ শুরুর পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরানের পারমাণবিক শক্তি ধ্বংস করে দেওয়া হবে। পাশাপাশি দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতাও শেষ করে দিতে চেয়েছিলেন তিনি। এছাড়া ইরানের বিপ্লবী সরকারকে দুর্বল করে সাধারণ মানুষকে রাস্তায় নামানোর লক্ষ্যও ছিল তার।তবে টানা হামলা চালিয়েও এসব লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬