ইরানের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনায় বসছে ট্রাম্প প্রশাসন

২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ AM
 ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ইরানের দেওয়া যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছে। হোয়াইট হাউস জানিয়েছে, দেশটির নীতিনির্ধারকেরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন এবং জাতীয় নিরাপত্তা দলের বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন, ‘আমি নিশ্চিত করছি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আজ সকালে তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকটি এখনো চলছে কি না, তা এই মুহূর্তে নিশ্চিত নয়। তবে ইরানের দেওয়া প্রস্তাব নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হচ্ছে।’

চলমান যুদ্ধ বন্ধ এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় সচল করতে ওয়াশিংটনের কাছে প্রস্তাব পাঠিয়েছে ইরান। তবে এই প্রস্তাবে একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছে তেহরান। তাদের দাবি, পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্কিত আলোচনাগুলো তাৎক্ষণিকভাবে না করে ভবিষ্যতের জন্য স্থগিত রাখতে হবে।

অন্যদিকে শুরু থেকেই কড়া অবস্থানে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। এ প্রসঙ্গে মুখপাত্র লেভিট বলেন, ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা আগেই পরিষ্কারভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা।

অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬