যুদ্ধ বন্ধে তিন ধাপের নতুন প্রস্তাব ইরানের

২৭ এপ্রিল ২০২৬, ১২:০৯ PM
যুদ্ধ বন্ধে তিন ধাপের নতুন প্রস্তাব ইরানের

যুদ্ধ বন্ধে তিন ধাপের নতুন প্রস্তাব ইরানের © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে তিন ধাপের একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসতে চায়, তাহলে এই প্রস্তাবের ভিত্তিতেই আলোচনা এগোতে পারে।

মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানো হয়েছে বলে জানা গেছে। ইরানের প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং ইরান ও লেবাননে ভবিষ্যতে আর কোনো আগ্রাসী হামলা চালানো হবে না—এমন নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে।

দ্বিতীয় ধাপে, প্রথম শর্তগুলো মেনে নেওয়া হলে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছানোর কথা বলা হয়েছে।

তৃতীয় ধাপে, আগের দুই পর্যায়ে সংশ্লিষ্ট সব পক্ষ সমঝোতায় পৌঁছালে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হবে।

ইরানের এই প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে যোগাযোগ করেছিল মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়ালেস বলেন, ‘এসব অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক আলোচনা এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে গণমাধ্যমে কথা বলবে না। আমাদের প্রেসিডেন্ট যেমন বলেছেন, যুক্তরাষ্ট্রের হাতে এখনও বিকল্প রয়েছে এবং আমরা এমন চুক্তিতেই রাজি হবো, যা মার্কিন জনগণের স্বার্থ রক্ষা করবে এবং ইরানকে কখনও পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেবে না।’

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে স্থায়ী সমঝোতায় পৌঁছাতে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। তবে প্রায় ২১ ঘণ্টা আলোচনা চলার পরও কোনো সমঝোতা না হওয়ায় বৈঠকটি ব্যর্থ হয়।

প্রথম দফা সংলাপ ব্যর্থ হওয়ার পর পাকিস্তানসহ বিভিন্ন দেশ উভয় পক্ষকে দ্বিতীয় দফা আলোচনায় বসার আহ্বান জানায়। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সম্প্রতি একাধিকবার পাকিস্তান সফর করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি দ্বিতীয় দফা সংলাপে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

ইরানের এই অবস্থানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনিও তার প্রতিনিধিদলকে আবার দীর্ঘ ‘১৮ ঘণ্টার ফ্লাইটে’ পাঠাতে আগ্রহী নন এবং ভবিষ্যতে ফোনকলের মাধ্যমেই আলোচনা চালানো হবে।

ট্রাম্পের এই মন্তব্যের পরই নতুন প্রস্তাব সামনে আনে ইরান। রোববার সংক্ষিপ্ত সফরে পাকিস্তান যাওয়ার আগে আরাগচি ওমান সফর করেন এবং পাকিস্তান সফর শেষে রাশিয়ার উদ্দেশে রওনা দেন।

ট্যাগ: ইরান
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9