ইসরায়েল-লেবাননের যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

২৪ এপ্রিল ২০২৬, ০১:১০ PM
ট্রাম্প

ট্রাম্প © সংগৃহীত

ইসরায়েল ও লেবাননের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন।

বৈঠক শেষে ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ‘আমরা চমৎকার একটি বৈঠক করেছি। তারা (ইসরায়েল-লেবানন) উভয়েই যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর পক্ষে সম্মতি দিয়েছে… কোনো গোলাগুলি নয়—যুদ্ধবিরতি—আর কোনো গুলি নয়। দেখা যাক কী হয়।’

পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের বৈঠক ছিল খুবই চমৎকার। ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানো হয়েছে। হিজবুল্লাহ থেকে নিজেকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে কাজ করবে।’

উল্লেখ্য, ১৯৮২ সালে লেবাননে প্রতিষ্ঠিত সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম সশস্ত্র সংগঠন। ইরানের মদতপুষ্ট এই গোষ্ঠীটি প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসরায়েলবিরোধী অবস্থানে রয়েছে। সরাসরি নির্বাচনে অংশ না নিলেও দেশটির ক্ষমতার গুরুত্বপূর্ণ অংশে তাদের প্রভাব রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর দুই দিন পর লেবাননে পৃথকভাবে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। টানা ৪৫ দিন ধরে চলা ওই অভিযানে প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়েছেন। পরে গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

সেই হিসাবে আগামী ২৭ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই এই সময়সীমা আরও তিন সপ্তাহ বাড়ানো হলো।

হোয়াইট হাউসে অনুষ্ঠিত ওই বৈঠকে ট্রাম্প ছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত মাইক হুকাবি, লেবাননের রাষ্ট্রদূত মাইকেল ইসা, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

টমটমকে সাইড দিতে গিয়ে বাস খাদে
  • ২২ আগস্ট ২০২৬
দুই সন্তান ও অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে মাথায় গুলি করে সাবেক …
  • ২২ আগস্ট ২০২৬
মানসিক স্বাস্থ্যের যত্নে ‘ড. টিকটকের’ কাছে ছুটছে মানুষ, কতট…
  • ২২ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে আটক ৬
  • ২২ আগস্ট ২০২৬
মেহেরপুরে ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনার মূল হোতা গ্রেপ্তার
  • ২২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন …
  • ২২ আগস্ট ২০২৬