বিশ্ববাজারে কমল তেলের দাম

১৭ এপ্রিল ২০২৬, ১১:২২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংঘাত শেষের দিকে যেতে পারে, এমন আশায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। শুক্রবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, এশিয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গে তেলের দাম কমেছে। ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির কারণে মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত শেষ হতে পারে, এমন আশাবাদ তৈরি হওয়ায় তেলের দামে এই পতন ঘটেছে। এদিন ব্রেন্ট ক্রুড ফিউচারস ১ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৮ দশমিক ০৫ ডলারে নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেলের দামও কমে ব্যারেলপ্রতি ৯৪ ডলারের নিচে নেমেছে।

এর আগে গত মার্চ মাসে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধে তেলের দাম রেকর্ড গতিতে প্রায় ৫০ শতাংশ বেড়েছিল। সম্প্রতি তা ১০০ ডলারের নিচে নেমে এলেও পুরো সপ্তাহজুড়ে ৯০ ডলারের ঘরেই অবস্থান করেছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬