১০ দিনের চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরেছে আর্টেমিস-২

১১ এপ্রিল ২০২৬, ০৭:২৯ AM , আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ AM
আর্টেমিস–২ মিশন

আর্টেমিস–২ মিশন © টিডিসি সম্পাদিত

আর্টেমিস-২ মিশনের নভোচারীরা চাঁদের কক্ষপথে ১০ দিনের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরেছেন। শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৬টা ৭ মিনিটে চার নভোচারীকে বহনকারী মহাকাশযানটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে নিরাপদে অবতরণ করে। খবর বিবিসির 

ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, একটি সাধারণ কিন্তু উদ্বেগজনক ৬ মিনিটের যোগাযোগ বিচ্ছিন্নতার পর নভোচারীরা সফলভাবে বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করেন। চাদের কক্ষপথে ভ্রমণ শেষে মহাকাশযানটি বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় এ ঘটনা ঘটে। এর মধ্য দিয়ে নভোচারীদের চাঁদে যাওয়া ও ফিরে আসার ৬ লাখ ৯৪ হাজার ৪৮১ মাইল (১১ লাখ ১৭ হাজার ৬৫৯ কি.মি.) দীর্ঘ যাত্রা সম্পন্ন হয়েছে।

এ মিশনে অংশ নেয়া চার নভোচারী হলেন- রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিসটিনা কোচ ও জেরেমি হেনসেন। তাদের এই অভিযান ভবিষ্যতে চাঁদে মানব উপস্থিতি ও মঙ্গল গ্রহে যাত্রার পথ প্রস্তুত করবে।

বিবিসি জানিয়েছে, ক্যালিফোর্নিয়া উপকূলে নিরাপদে অবতরণের পর নাসার আর্টেমিস-২ অভিযানের কমান্ডার রিড ওয়াইজম্যান ক্যাপসুলের অবস্থান ও নভোচারী দলের স্বাস্থ্যের বিষয়ে বলেছেন, ‘আমরা স্থিতিশীল অবস্থায় আছি।’

নাসার অ্যাডমিনিস্ট্রেটর জ্যারেড আইজ্যাকম্যান নভোচারী দলের সফল অবতরণের পর উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘আমরা আবারও নভোচারীদের চাঁদে পাঠানো এবং নিরাপদে ফিরিয়ে আনার কাজে ফিরে এসেছি। এটি কেবলমাত্র শুরু।’

এর আগে, গত ৬ এপ্রিল চাঁদ প্রদক্ষিণের সময় মহাকাশযানটি পৃথিবী থেকে তার সর্বোচ্চ ৪ লাখ ৬ হাজার ৭৭১ কিলোমিটার (২ লাখ ২ হাজার ৭৫৬ মাইল) দূরত্বে পৌঁছায়, যা মহাকাশে মানুষের ভ্রমণের পূর্ববর্তী রেকর্ড ভেঙে দেয়।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬