ভিসা বাতিল, আজহারিকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

০১ এপ্রিল ২০২৬, ১২:১৫ PM
মিজানুর রহমান আজহারী

মিজানুর রহমান আজহারী © টিডিসি ফটো

জনপ্রিয় ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বুধবার (১ এপ্রিল) ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি এই ধর্ম প্রচারক ‘লিগ্যাসি অব ফেইথ’ সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন। সফরের মাঝপথে দেশটির সরকার তাকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয়েছে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় আছেন।

এর আগে যুক্তরাজ্যে প্রবেশ এবং বাংলাদেশে প্রকাশ্যে সমাবেশে ধর্মীয় আলোচনা করার ওপর আজহারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বুধবার জানান, আজহারির আগমন সম্পর্কে তাকে এবং অন্যান্য সংসদ সদস্যদের বিভিন্ন গোষ্ঠী সতর্ক করেছিল।

তিনি সিনেটে বলেন, ‘আমি জানি, বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজসহ বিভিন্ন গোষ্ঠী বেশ কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করেছে।’

২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তব্যে আজহারি বিভিন্ন ইহুদি-বিদ্বেষী ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেন। এছাড়া হলোকস্টের প্রশংসা করেন ইহুদিদের অমানবিক হিসেবে চিত্রিত করেন। এছাড়া শ্রোতাদের তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান বলে অভিযোগ করা হয়।

মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর জানাজা পড়ার টাইম হয়ে গেছে: সাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের বিরুদ্ধে সুবিধাবাদী রাজনৈতিক অবস্থানের অভিযোগ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তানে সম্মানসূচক ডিগ্রি পেলেন বিএনপির মিডিয়া সেলের প্র…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950