ইরানের হামলায় বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা, জরুরি সতর্কতা জারি করেছে ইসরায়েল

২৯ মার্চ ২০২৬, ০৯:২৭ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৯:৪০ PM
ইসরায়েলের শিল্পাঞ্চলে ইরানের হামলা

ইসরায়েলের শিল্পাঞ্চলে ইরানের হামলা © সংগৃহীত

দক্ষিণ ইসরায়েলের বিরশেবা অঞ্চলের একটি শিল্প এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর বিপজ্জনক ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ওই শিল্পাঞ্চলের আশেপাশের এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার, জানালা বন্ধ রাখার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। খবর আল জাজিরার

রবিবার (২৯ মার্চ) ইসরায়েলের ওই রাসায়নিক কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। বর্তমানে এই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে তেল আবিব। ইতোমধ্যেই কেন্দ্রীয় ইসরায়েলের সাথে বিরশেবা অঞ্চলকে সংযুক্তকারী একটি প্রধান মহাসড়ক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষাক্ত পদার্থ যেন ছড়িয়ে পড়তে না পারে তা ঠেকানো, আরও রাসায়নিক পদার্থ নির্গত হওয়ার ঝুঁকি এড়াতে পুরো এলাকাটিকে শীতল রাখা এবং আগুন নেভানোর কাজে এখন মূল মনোযোগ দেওয়া হচ্ছে।

জানা গেছে আক্রান্ত এই শিল্প এলাকায় প্রায় ১৯টি ভিন্ন ভিন্ন কারখানা রয়েছে, যার মধ্যে ব্রোমাইড তৈরির কারখানা এবং কিছু ফার্মাসিউটিক্যাল কারখানাও অন্তর্ভুক্ত। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এটি ইসরায়েলের প্রধান বিপজ্জনক বর্জ্য অপসারণ কেন্দ্রগুলোরও অন্যতম বাসস্থান। ফলে এই হামলার প্রভাব অত্যন্ত ভয়াবহ রূপ নিতে পারে।

সামরিক গোপনীয়তার কড়াকড়ির কারণে আঘাতপ্রাপ্ত সুনির্দিষ্ট স্থান, কারখানার নাম কিংবা সেখানে ঠিক কী উৎপাদন করা হতো, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

তবে এই ঘটনাটি ওই অঞ্চলে আতঙ্ক তৈরি করেছে। রবিবার মধ্যরাত থেকে ইরানের পক্ষ থেকে যে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হচ্ছে, তার একটি বড় অংশই দক্ষিণ ইসরায়েলের নেগেভ মরুভূমি অঞ্চলকে লক্ষ্য করে চালানো হয়েছে। 

উল্লেখ্য, এই নেগেভ অঞ্চলেই ইসরায়েলের প্রধান প্রধান শিল্প অঞ্চল এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো অবস্থিত।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9