যুদ্ধের সমাধানে পাকিস্তানে বসছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রী

২৯ মার্চ ২০২৬, ১২:৫৩ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৬, ১২:৫৫ PM
যুদ্ধের সমাধান খুঁজতে পাকিস্তানে বসছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধের সমাধান খুঁজতে পাকিস্তানে বসছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রী © সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে পাকিস্তানে বৈঠকে বসছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। দেশটির সরকারি সূত্র জানিয়েছে, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা আজ রবিবার (২৯ মার্চ) ও সোমবার ইসলামাবাদে বৈঠক করবেন। এই উদ্যোগ নিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। খবর আল জাজিরার।

বৈঠকে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের উপায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফররত মন্ত্রীরা এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাহ শরীফের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি ইতোমধ্যে বৈঠকে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, বৈঠকটি শুরুতে তুরস্কে আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে তা পাকিস্তানে স্থানান্তর করা হয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মূল বৈঠক সোমবার অনুষ্ঠিত হবে এবং প্রতিনিধিরা রবিবারের মধ্যেই ইসলামাবাদে পৌঁছাবেন।

বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদানেও ইসলামাবাদ সক্রিয় রয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবের জবাব ইরান পাকিস্তানের মাধ্যমেই পাঠিয়েছে বলে জানা গেছে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9