পেন্টাগনে হঠাৎ বাড়ছে পিৎজা ডেলিভারি, সামরিক তৎপরতার ইঙ্গিত

২৮ মার্চ ২০২৬, ০৯:২৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সংলগ্ন এলাকায় আবারও দেখা গেছে অস্বাভাবিক এক প্রবণতা—হঠাৎ বেড়ে গেছে পিৎজা ডেলিভারি। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে এ অঞ্চলে পিৎজা অর্ডার অস্বাভাবিকভাবে বৃদ্ধির তথ্য সামনে আসতেই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পেন্টাগনপাড়ার খাবার সরবরাহ নজরদারিকারী একটি ওয়েবসাইট জানায়, ওই রাতে বিভিন্ন আউটলেটে পিৎজা অর্ডার ২০০ থেকে প্রায় ৩০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। অনানুষ্ঠানিকভাবে পরিচিত ‘পেন্টাগন পিৎজা মিটার’ দীর্ঘদিন ধরেই এমন প্রবণতাকে সম্ভাব্য সামরিক তৎপরতা বা আসন্ন সংকটের ইঙ্গিত হিসেবে বিবেচনা করে আসছে।

ইতিহাস বলছে, ১৯৭০-এর দশকেও রাতের খাবার সরবরাহের অস্বাভাবিক ধরণ দেখে মার্কিন সামরিক কার্যক্রমের আভাস পেয়েছিল সোভিয়েত গোয়েন্দারা। যদিও এই সূচকটির কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই, অতীতে কয়েকটি ঘটনায় এটি বাস্তবতার কাছাকাছি ইঙ্গিত দিয়েছে বলে বিশ্লেষকদের দাবি।

এদিকে ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক প্রস্তুতি নিয়ে নতুন করে গুঞ্জন বাড়ছে। মার্কিন প্রশাসন একদিকে কূটনৈতিক সময়সীমা বাড়ানোর কথা বললেও, অন্যদিকে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন জোরদারের খবর পাওয়া যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানকে অতিরিক্ত সময় দেওয়ার কথা জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে এবং প্রয়োজনে আরও প্রায় ১০ হাজার স্থলসেনা মোতায়েনের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত বদলাতে পারে এবং সপ্তাহের শেষদিকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ফাইনালের পথে ফের ভারত বাধা, আজ মাঠে নামছে জ্যোতিরা
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পরপর দুই ম্যাচে রাফিনিয়ার হ্যাটট্রিক, উড়ছে বার্সেলোনা
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬